Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেট্রো সম্প্রসারণে নতুন করে গাছ কাটা যাবে না, বন দফতর ও রাজ্যকে মামলায় যুক্ত করার নির্দেশ

ময়দান এলাকায় মেট্রো স্টেশনের কাজ করার জন্য নতুন করে গাছ কাটা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে কোনও গাছ কাটা যাবে না। তবে একান্তই গাছ কাটতে হলে বন দফতরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।

মেট্রো সম্প্রসারণে নতুন করে গাছ কাটা যাবে না, বন দফতর ও রাজ্যকে মামলায় যুক্ত করার নির্দেশ

শেষ আপডেট: 17 November 2023 12:27

 দ্য ওয়াল ব্যুরো: ময়দান এলাকায় মেট্রো স্টেশনের কাজ করার জন্য নতুন করে গাছ কাটা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে কোনও গাছ কাটা যাবে না। তবে একান্তই গাছ কাটতে হলে বন দফতরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।

 আদালত জানিয়েছে, মেট্রো রেলের কাজ বন্ধ রাখার প্রয়োজন নেই। কাজ যেমন চলছে চলবে। কাজ করতে গিয়ে যদি নতুন করে গাছ কাটার প্রয়োজন হয় তবে বন দফতরের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে আরভিএনএলকে। এই মামলায় বন দফতর ও রাজ্যকে যুক্ত  করার নির্দেশ দিয়েছে আদালত।

এই মামলায় আরভিএনএল,সেনা বাহিনী, রাজ্যের মুখ্য সচিব, কলকাতা পুরসভা, কেন্দ্রীয় বন মন্ত্রক, রাজ্যের বন দফতরকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

বিস্তারিত আসছে...


```