Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সেই সাংবাদিক এখনও ক্ষমা চাননি, ব্যথিত ও ক্ষুব্ধ ঋদ্ধিমান

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে গরম ইস্যু ঋদ্ধিমান সাহা। অনেকেই মনে করছেন, তাঁকে বলির পাঁঠা করা হল। সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সিএবি কর্তাদের প্রিয় এক অভিজ্ঞ সাংবাদিকের ভূমিকা নিয়ে। তিনি ঋদ্ধিমানের কাছে সাক্ষাৎকার চেয়েছিলেন

সেই সাংবাদিক এখনও ক্ষমা চাননি, ব্যথিত ও ক্ষুব্ধ ঋদ্ধিমান

শেষ আপডেট: 23 February 2022 19:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে গরম ইস্যু ঋদ্ধিমান সাহা। অনেকেই মনে করছেন, তাঁকে বলির পাঁঠা করা হল। সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সিএবি কর্তাদের প্রিয় এক অভিজ্ঞ সাংবাদিকের ভূমিকা নিয়ে। তিনি ঋদ্ধিমানের কাছে সাক্ষাৎকার চেয়েছিলেন, সেটি দিতে না চাওয়ায় ওই সাংবাদিক কিপার ব্যাটসম্যানকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, আমি এর জবাব নেব। তারপরেই দেখা গিয়েছে কাকতালীয়ভাবে ঋদ্ধিমান ভারতীয় দল থেকে বাদ পড়ে গিয়েছেন। ওই সাংবাদিক অতীতে সিএবি-র নানা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াদের কাছের সাংবাদিক তিনি। অথচ ঋদ্ধিমান সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে বলতে নারাজ। বাংলার নামী তারকার মনে হয়েছে, তিনি নাম প্রকাশ করলে তাঁর পেশাগত সমস্যা হতে পারে। তিনি চাকরি হারাতে পারেন। তাতে তিনি ওই সাংবাদিকের পরিবারের কাছে দোষী হয়ে যাবেন। ঋদ্ধিমানের মনে হয়েছে, তিনি ওই সাংবাদিকের নাম বলতে চান না। কিন্তু বীরেন্দ্র সেহওয়াগ থেকে হরভজন সিং সবাই অনুরোধ করেছেন, যাতে ঋদ্ধি ওই সাংবাদিকের নাম বলে ভবিষ্যতে এই ধরণের ঘটনা আটকাতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলেছেন, ‘‘সাংবাদিকের মেসেজগুলোয় আমি খুবই কষ্ট পেয়েছি। তবে সেই সাংবাদিক আমার সাথে আর যোগাযোগও করেননি বা এই ঘটনার জন্য ক্ষমাও চাননি। এমন কী দ্বিতীয় কোনও মোবাইলে মেসেজও পাঠাননি।’’ তবে ঋদ্ধি নিজের অবস্থানে অটল। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কোনও ভাবেই তিনি সাংবাদিকের নাম জানাবেন না। ঋদ্ধি বলেছেন, ‘‘আমি আহত এবং বিরক্ত। আমি ভেবেছিলাম, এই ধরনের আচরণ সহ্য করব না এবং চাই না যে কেউ এই ধরনের হুমকির ঘটনার মধ্য দিয়ে যাক। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জনসাধারণের সামনে এই কথোপকথন প্রকাশ করব, তবে ওই সাংবাদিকের নাম নয়। আমি কারও কেরিয়ার শেষ করে দেওয়া মতো ক্ষতি করব, এটা আমার স্বভাব নয়। তাই তাঁর পরিবারের দিকে তাকিয়ে মানবতার কারণে, আমি আপাতত নাম প্রকাশ করছি না। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে, আমি পিছিয়ে যাব না।’’ বোর্ড যদিও ওই সাংবাদিকের বক্তব্য নিয়ে তদন্ত করছে। তারা একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে এই ব্যাপারে।  

```