Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্যানসারের আয়ুর্বেদিক চিকিৎসার নামে ১৫ লক্ষের প্রতারণা! মামলা ঠুকলেন রেলকর্মী

দ্য ওয়াল ব্যুরো: ক্যানসারে (Cancer) ভুগছিলেন স্ত্রী। অ্যালোপ্যাথিক চিকিৎসাতেও বিশেষ সুরাহা হয়নি। তাই শেষমেশ একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের (Ayurveda Cure) দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অসুখের উপশম তো হয়ইনি, উল্টে ১৫ লক্ষ টাকারও বেশি খুইয়েছ

ক্যানসারের আয়ুর্বেদিক চিকিৎসার নামে ১৫ লক্ষের প্রতারণা! মামলা ঠুকলেন রেলকর্মী

শেষ আপডেট: 26 March 2023 10:41

দ্য ওয়াল ব্যুরো: ক্যানসারে (Cancer) ভুগছিলেন স্ত্রী। অ্যালোপ্যাথিক চিকিৎসাতেও বিশেষ সুরাহা হয়নি। তাই শেষমেশ একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের (Ayurveda Cure) দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অসুখের উপশম তো হয়ইনি, উল্টে ১৫ লক্ষ টাকারও বেশি খুইয়েছেন ভারতীয় রেলের এক কর্মী। সেই ঘটনায় ইতিমধ্যেই ওই আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে প্রতারণার (fraud) অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণেতে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ওই রেলকর্মীর স্ত্রী। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও বিশেষ সুফল না পাওয়ায় শেষমেষ স্থানীয় একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের শরণাপন্ন হয়েছিলেন ওই ব্যক্তি। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে সেখানকার চিকিৎসকদের পরামর্শ মতোই চলছিলেন অভিযোগকারীর স্ত্রী। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও অসুস্থ মহিলার শারীরিক অবস্থার কোনও রকম উন্নতি হয়নি। উল্টে, ওই রেলকর্মীর অভিযোগ, আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের তরফে বারবার তাঁর কাছে টাকা চাওয়া হয়। স্ত্রীর কথা ভেবে কয়েক দফায় তিনি মোট ১৫ লক্ষ ২২ হাজার টাকা জমা করেন ওই চিকিৎসাকেন্দ্রে।

কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও স্ত্রীর অসুখের উপশম হয়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই রেলকর্মী। নওপাড়া থানায় উক্ত চিকিৎসা কেন্দ্রের দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন তিনি।

ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

৫ বছরের ভারতীয় মেয়েকে খুন! অভিযুক্তকে ১০০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত


```