Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ঠানেতে নির্মীয়মাণ বহুতলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিফট! মৃত্যু ৬ নির্মাণকর্মীর

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় ভয়ঙ্কর দুর্ঘটনা মহারাষ্ট্রের ঠানেতে। একটি নির্মীয়মাণ বহুতলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিফট (Thane lift collapsed)। সেই সময়ে ওই অভিশপ্ত লিফটে করে নামছিলেন ৬ জন কর্মী। লিফট চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৬ কর্মীর।

ঠানেতে নির্মীয়মাণ বহুতলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিফট! মৃত্যু ৬ নির্মাণকর্মীর

শেষ আপডেট: 10 September 2023 17:50

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় ভয়ঙ্কর দুর্ঘটনা মহারাষ্ট্রের ঠানেতে। একটি নির্মীয়মাণ বহুতলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিফট (Thane lift collapsed)। সেই সময়ে ওই অভিশপ্ত লিফটে করে নামছিলেন ৬ জন কর্মী। লিফট চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৬ কর্মীর।

জানা গেছে, ঠানের গোধবুন্দার রোডে ৪০ তলার একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। প্রায় শেষের পথে ছিল ওই বহুতল নির্মাণের কাজ। জলছাদ করা হচ্ছিল বহুতলটিতে। প্রতিদিনের মতোই নিয়মমাফিক কাজ সেরে লিফটে চেপে নিচে নামছিলেন নির্মাণকর্মীরা। সেই সময়ে লিফটের ভিতরে ছিলেন ৬ জন। আচমকা কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ভেঙে পড়ে লিফটটি।

লিফটের ভিতরে থাকা ওই ৬ কর্মীর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। (Thane lift collapsed 6 workers died)

ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে বিশাল পুলিশবাহিনী। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মৃত ৬ জনের পাশাপাশি আরও এক গুরুতর আহত ব্যক্তির সন্ধান মিলেছে। তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশের অনুমান, লিফটের তলায় হয়তো চাপা পড়ে আছেন আরও অনেকে। এই মুহূর্তে চলছে উদ্ধারকাজ। আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

ঠিক কী কারণে ঘটে গেল এমন দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের মতে, লিফটটি তৈরির সময়েই দুর্বল ভাবে বানানো হয়েছিল। ফলে, চাপ নিতে না পেরেই ঘটে গেল এমন অঘটন। এই ঘটনার পরই প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

বহরমপুরে মুড়ির কারখানায় সজোরে ফাটল মেশিন, মৃত্যু ১ শ্রমিকের


```