দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক বিধানসভা নির্বাচনের পরে বলেছিলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তার উচিত কাবেরী নদীর জল ছেড়ে দেওয়া।” রজনীর করা এই উক্তিই চটিয়েছে তামিলনাড়ুতে তাঁর লাখ লাখ ফ্যানদের। সঙ্গে ‘কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের’ প্রতিনিধিদেরও। তামিলনাড়ুতে ব্যান হয়ে গিয়েছে মুক্তি পেতে চলা রজনীকান্তের ছবি ‘কালা’। ফলে ড্যামেজ কন্ট্রোলে এ বার নামলেন খোদ রজনীকান্ত।
আইনী পদক্ষেপ নিলেন এই তামিল সুপারস্টার। সোমবার কর্নাটক হাইকোর্টে ছবি মুক্তির ব্যাপারে আবেদন জানান রজনী। যদিও কেএফসিসি প্রেসিডেন্ট এস আর গোভিন্দু জানিয়েছেন, কাবেরী নিয়ে করা তাঁর মন্তব্যের ব্যাপারে রজনী কোনওদিন ক্ষমা চাননি, আর কর্নাটকের লোক তাঁকে ক্ষমাও করেনি। তাই ছবির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
রজনীর মন্তব্যের উত্তরে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, কোনও মন্তব্য করার আগে রজনীর উচিত কর্নাটকে এসে জলের অভাবে সেখানকার গ্রামগুলির এবং ড্যামের কী অবস্থা তা নিজে চোখে দেখে যাওয়া। সোমবার আরেক সুপারস্টার রাজনীতিবিদ কমল হাসান কর্নাটকে গিয়ে কুমারস্বামীর সঙ্গে দেখা করে কাবেরী জল বন্টন নিয়ে আলোচনা করেন। রজনীকান্তের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, ছবি মুক্তি নিয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না, সেটা দুই রাজ্যের ফিল্ম বোর্ডের কাজ। তবে এই মুহূর্তে সিনেমার থেকে কাবেরী সমস্যা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
রজনীকান্ত তামিল সুপারস্টার হলেও কর্নাটকে প্রচুর ফ্যান তাঁর। দক্ষিণের ফ্যানদের সমর্থনই তাঁকে ‘থালাইভা’র মর্যাদা দিয়েছে। কিন্তু কাবেরী নিয়ে করা তাঁর এই মন্তব্য ক্ষুব্ধ করেছে রজনী ভক্তদের। এখন দেখার ড্যামেজ কন্ট্রোলে নেমে ভক্তদের কতটা ফেরাতে পারেন রজনী।