Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যেন সিনেমার গল্প! প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেও শেষমেশ পুলিশের জালে কুখ্যাত ড্রাগ লর্ড

দ্য ওয়াল ব্যুরো: হলিউড কিংবা বলিউডের সিনেমায় অনেক সময় এমনটা দেখা যায়, যেখানে গ্রেফতারি এড়াতে অস্ত্রোপচারের মাধ্যমে চেহারা বদলে ফেলে অপরাধীরা। তবে বাস্তবেও এমন হতবাক করা ঘটনা ঘটেছে। পুলিশের হাত থেকে বাঁচতে এক মাদক মাফিয়া (Drug lord) একই

যেন সিনেমার গল্প! প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেও শেষমেশ পুলিশের জালে কুখ্যাত ড্রাগ লর্ড

শেষ আপডেট: 1 March 2023 04:39

দ্য ওয়াল ব্যুরো: হলিউড কিংবা বলিউডের সিনেমায় অনেক সময় এমনটা দেখা যায়, যেখানে গ্রেফতারি এড়াতে অস্ত্রোপচারের মাধ্যমে চেহারা বদলে ফেলে অপরাধীরা। তবে বাস্তবেও এমন হতবাক করা ঘটনা ঘটেছে। পুলিশের হাত থেকে বাঁচতে এক মাদক মাফিয়া (Drug lord) একইভাবে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করে সম্পূর্ণ বদলে ফেলেছে নিজের লুক। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। শেষমেষ পুলিশের জালে ঠিকই ধরা পড়ে গেছে সে।

হতবাক করা ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে (Thailand)। শাহরাত সওয়াংজেঙ সেখানকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাত্র ২৫ বছর বয়সি শাহরাত বেশ কিছুদিন ধরেই পুলিশের 'ওয়ান্টেড' তালিকায় ছিল। সূত্রের খবর, এমডিএমএ সহ বিভিন্ন রকম মাদক বিদেশ থেকে আমদানি করত সে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডার্ক ওয়েব ব্যবহার করে বিদেশ থেকে ড্রাগ অর্ডার করত শাহরাত। তারপর ব্যাংককের ক্রেতাদের কাছে তা বিক্রি করত সে।

গত ৩ মাস ধরেই পুলিশ খুঁজছিল তাকে। কিন্তু কিছুতেই তার টিকিও ছোঁয়া যাচ্ছিল না। যাবেই বা কী করে, আত্মগোপনে থাকার সময় মুখে একাধিক প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা একেবারে বদলে ফেলেছিল সে। কোরিয়ান যুবকদের মতো 'লুক' নিয়ে পরিচয় বদলে কোরিয়ান নাম ব্যবহার করে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল সে। এমনকী, কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া চলে গিয়ে সেখানে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল তার।

কিন্তু সেসবও ভেস্তে যায়, যখন এমডিএমএ ছড়িয়ে দেওয়ার নেটওয়ার্কের সূত্র ধরে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের খোঁজ পেয়ে যান তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করেই শাহরাতের খোঁজ মেলে। সন্ধান পেতেই তড়িঘড়ি তাকে গ্রেফতার করে পুলিশ।

শাহরাতকে পাকড়াও করার পর পুলিশ জানিয়েছে, তার পুরনো চেহারার ছিটেফোঁটাও আর অবশিষ্ট ছিল না। জেরায় অভিযুক্ত সমস্ত অপরাধ স্বীকার করেছে। সে আরও জানিয়েছে, থাইল্যান্ডে থাকতে থাকতে 'বোর' হয়ে গিয়েছিল সে, তাই খুব শিগগিরই দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র ২৫ বছর বয়সেই দেশে মাদক পাচারের অন্যতম মাথা হয়ে উঠেছিল শাহরাত। ব্যাংককে এমডিএমএ মাদকাসক্তির ঘটনা ক্রমশ মহামারীর আকার নিচ্ছিল, আর তার পিছনে অন্যতম ভূমিকা ছিল 'ড্রাগ লর্ড' শাহরাতের। এর আগে তাকে তিনবার গ্রেফতার করা হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই কোনও না কোনও উপায়ে পালিয়েছিল সে।

ভারতে সহ্যের সীমা ছাড়াবে তাপপ্রবাহ, ১৯০১ সালের পরে জ্বালাপোড়া গরম পড়বে মার্চ থেকে


```