Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'নবজন্ম' হয়েছে, তাই বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নিচ্ছে থাই-কিশোরেরা

দ্য ওয়াল ব্যুরো: বৌদ্ধ মন্দিরে নানা রকম ধর্মীয় আচার পালন করা শুরু হলো থাইল্যান্ডের গুহা থেকে নাটকীয় ভাবে উদ্ধার হওয়া কিশোর ফুটবলারদের। ভিক্ষু হয়ে ওঠার এই প্রক্রিয়ায় ন’দিন শিক্ষানবীশ হিসেবে বিভিন্ন মঠে কাটাতে হবে তাদের। মঙ্গলবার তাদের সকলকে

'নবজন্ম' হয়েছে, তাই বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নিচ্ছে থাই-কিশোরেরা

শেষ আপডেট: 25 July 2018 05:05

দ্য ওয়াল ব্যুরো: বৌদ্ধ মন্দিরে নানা রকম ধর্মীয় আচার পালন করা শুরু হলো থাইল্যান্ডের গুহা থেকে নাটকীয় ভাবে উদ্ধার হওয়া কিশোর ফুটবলারদের। ভিক্ষু হয়ে ওঠার এই প্রক্রিয়ায় ন’দিন শিক্ষানবীশ হিসেবে বিভিন্ন মঠে কাটাতে হবে তাদের। মঙ্গলবার তাদের সকলকে ন্যাড়া করা হয়। দুর্ঘটনার সময়ে কিশোরদের পরিবার প্রতিশ্রুতি দিয়েছিল, তাার নিরাপদে ফিরলে তাদের ভিক্ষু হিসেবে দীক্ষা নিতে বৌদ্ধ মন্দিরে পাঠানো হবে। তা ছাড়া বৌদ্ধ রীতি অনুযায়ী, সে ধর্মের পুরুষেরা বড় কোনও বিপর্যয় থেকে ফিরলে স্থানীয় রীতি অনুযায়ী তাদের কিছু দিন মন্দিরে থাকতে হয়। আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য এমনটা প্রয়োজন বলে বিশ্বাস করে মানুষ। মনে করেন নতুন জীবন ফিরে পাওয়ার কৃতজ্ঞতায় এই ধর্মীয় আচরণ প্রয়োজনীয়। সেই রীতি অনুযায়ী দলের এক খ্রিস্টান সদস্য ছাড়া বাকি কোচ-সহ ১২ অংশ নেন এতে। মঙ্গলবার মাথা মুড়ানোর মাধ্যমে ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার তাদের বিশেষ পোষাক পরিয়ে দেয়া হবে। ন’দিন ধ্যান, প্রার্থনা ও মন্দির পরিষ্কারে নিয়োজিত থাকবে তারা।

```