Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ গাড়িতে মৃত দুই মেয়ে, ৪০ বছরের জেল মায়ের

দ্য ওয়াল ব্যুরো :  বাচ্চাদের গাড়িতে রেখে সারা রাত পার্টি করলেন মা। দু-এক জন মাকে বললেন মেয়েদের গাড়ি থেকে নিয়ে এসো, ওদের কষ্ট হচ্ছে। তাতে কান না দিয়ে হুল্লোড়ে মেতে রইলেন মা। রাত কেটে গেল, সকালে উঠে আগে সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত

বন্ধ গাড়িতে মৃত দুই মেয়ে, ৪০ বছরের জেল মায়ের

শেষ আপডেট: 17 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো :  বাচ্চাদের গাড়িতে রেখে সারা রাত পার্টি করলেন মা। দু-এক জন মাকে বললেন মেয়েদের গাড়ি থেকে নিয়ে এসো, ওদের কষ্ট হচ্ছে। তাতে কান না দিয়ে হুল্লোড়ে মেতে রইলেন মা। রাত কেটে গেল, সকালে উঠে আগে সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন, তার পর খোঁজ নিতে গেলেন গাড়িতে আটকে থাকা মেয়েদের। ততক্ষণে গাড়ির মধ্যে গরমে, শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর মুখে ১ ও ২ বছরের ছোট্ট দুটি মেয়ে। হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়। গাড়িতে গরমে দম বন্ধ হয়ে বাচ্চাদের মারা যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে আমেরিকায়। বছরে গড়ে ৩৮টি এই ধরনের ঘটনা ঘটে যেখানে বাচ্চারা গরম গাড়ির মধ্যে আটকে পড়ে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেই সব ঘটনায় মা-বাবার দোষ থাকে না। কিন্তু ১৯ বছর বয়সী মা আমান্ডা হকিন্স ইচ্ছাকৃত ভাবেই মেয়েদের মেরে ফেলেছে বলে আদালত রায় দিয়েছে। ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমান্ডাকে। ঘটনা ২০১৭ সালের জুন মাসের। টেক্সাসে এক ও দু বছরের মেয়ে বছরের ব্রিন ও অ্যাডিসনকে নিয়ে পার্টিতে গেছিল মা আমান্ডা। সেখানে মেয়েদের গাড়িতে রেখে ভিতর চলে যায় সে। কিছুক্ষণ পরে কেউ এসে তাকে বলে মেয়েরা গাড়িতে কাঁদছে। মা বলে, থাক, কাঁদুক। কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়বে। সারা রাত নাচ-গান করে ঘুমিয়ে পড়ে আমান্ডা। পরের দিন দুপুরে ঘুম থেকে উঠে সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তার পরে মেয়েদের দেখতে যায়। অচেতন বাচ্চাদুটিকে নিয়ে প্রথমে সে হাসপাতালে যেতেও চায়নি। টেক্সাসের কের কাউন্টির শেরিফ রাস্টি হায়ারহলজ়ার বলেন হাসপাতালে গিয়ে আমান্ডা বলে বাচ্চারা কোনও ফুলের গন্ধ শোঁকার পরে অজ্ঞান হয়ে গেছে। তাঁর রায় দেওয়ার সময়ে বিচারক কেথ উইলিয়ামস আদালতে আমান্ডাকে বলেন, মানুষ নিজের পোষ্যকেও এর চেয়ে ভালো ভাবে দেখাশোনা করে।    

```