Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মাঝ আকাশে এয়ার শো চলাকালীন দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে চলছিল এয়ার শো। হঠাৎই দুটি বিমান চলে আসে সামনাসামনি। পাইলটদের বুঝে ওঠার আগেই সজোরে ধাক্কা! ভেঙে গুঁড়িয়ে গেল বিমান দুটি (Airshow Crash)। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের টেক্সাসে (Te

মাঝ আকাশে এয়ার শো চলাকালীন দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ! তারপর…

শেষ আপডেট: 13 November 2022 04:46

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে চলছিল এয়ার শো। হঠাৎই দুটি বিমান চলে আসে সামনাসামনি। পাইলটদের বুঝে ওঠার আগেই সজোরে ধাক্কা! ভেঙে গুঁড়িয়ে গেল বিমান দুটি (Airshow Crash)। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের টেক্সাসে (Texas)। সেখানকারই এক বিমানবন্দরে একটি এয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। আকাশে চক্কর খাচ্ছিল এক ঝাঁক বিমান। তাদের মধ্যেই বোয়িং বি-১৭ ও বেল পি-৬৩ কিংকোবরা বিমানের মুখোমুখি সংঘর্ষে ঘটে বিপত্তি।

ঘটনা মুহূর্তের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতেই ফুটে উঠেছে দুর্ঘটনার ভয়াবহতার ছবি। দেখা গেছে, একটি বিমান নিজের গতিপথ দিয়েই এগোচ্ছিল। হঠাৎই পাশ থেকে উড়ে আসে অপর বিমানটি। কিছুদূর অগ্রসর হওয়ার পরেই দ্বিতীয় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে প্রথম বিমানটিকে।

নিমেষের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বিমান দুটিই। ভেঙে মাটিতে পড়ে যায়। আগুনও ধরে যায়। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। চলছে উদ্ধার কাজ। চালকেরা বেঁচে আছেন কিনা তা এখনও জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

https://twitter.com/GianKaizen/status/1591521366247112704

ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে ঘটল, কেন ঘটল এমন দুর্ঘটনা, সবকিছুই খতিয়ে দেখা হবে। ডালাসের মেয়র এরিক জনসন জানান, "আমাদের কাছে এখনও অনেক কিছুই অজানা। তদন্তের পরেই জানা যাবে দুর্ঘটনার আসল কারণ।"

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা! এবারও নিশানায় দুই পরিযায়ী শ্রমিক


```