Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেট চাকরিপ্রার্থীরা কি ফের পর্ষদের সামনে আন্দোলন করতে পারবেন? মঙ্গলবার হাইকোর্টে শুনানি

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (TET Protest) নিয়ে তুলকালাম কাণ্ড বাধে সল্টলেক করুণাময়ীর প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) সামনে। তিনদিন টানা বিক্ষোভ। তারপর মধ্যরাতে পুলিশি অভিযান। ৯০ ঘণ্টার ব

টেট চাকরিপ্রার্থীরা কি ফের পর্ষদের সামনে আন্দোলন করতে পারবেন? মঙ্গলবার হাইকোর্টে শুনানি

শেষ আপডেট: 28 October 2022 07:51

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (TET Protest) নিয়ে তুলকালাম কাণ্ড বাধে সল্টলেক করুণাময়ীর প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) সামনে। তিনদিন টানা বিক্ষোভ। তারপর মধ্যরাতে পুলিশি অভিযান। ৯০ ঘণ্টার বিক্ষোভ উঠে গেছিল মাত্র ১৫ মিনিটে। কিন্তু ফের এপিসি ভবনের সামনে টেট চাকরিপ্রার্থীরা আন্দোলন করতে পারবেন কিনা, সেই বিষয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছে। যদিও এই মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চেই!

আজ, শুক্রবার ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীদের আন্দোলনের মামলার শুনানি হওয়ার কথা ছিল অবকাশকালীন বেঞ্চে। কিন্তু এদিন হাইকোর্ট জানিয়ে দেয়, এই মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চেই। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত দুটি মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

গত ১৭ অক্টোবর দুপুর থেকে পর্ষদের সামনে জড়ো হতে শুরু করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড প্রার্থীরা। তাঁদের দাবি ছিল, তাঁরা দু'বার ইন্টারভিউ দিয়েছেন। তাই আর কোনও ইন্টারভিউ দেবেন না, সরাসরি চাকরি দিতে হবে তাঁদের।

এই টানা আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী চত্বর। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পুলিশ ২০ অক্টোবর মধ্যরাতে আন্দোলনকারীদের তুলে দেয়। যদিও তা নিয়ে প্রতিবাদ শুরু হয় রাজ্যজুড়ে। তাঁরা এই অবস্থান-বিক্ষোভ চালিয়ে যেতে পারবেন কিনা তা ঠিক হবে মঙ্গলবারই।

‘বিহারিবাবু নিখোঁজ!’ ছটের আগে আসানসোল জুড়ে পোস্টার, শত্রুঘ্ন কই


```