Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেট মামলা: দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য, মামলার শুনানি হবে তৃতীয় বেঞ্চে

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের চাকরিতে (TET Case) সংরক্ষিত আসনে কারা সুযোগ পাবেন, সেই নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য দেখা যায়। ফলে এই মামলার রায় ঝুলেই ছিল হাইকোর্টে। দুই বিচারপতির মধ্যে

টেট মামলা: দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য, মামলার শুনানি হবে তৃতীয় বেঞ্চে

শেষ আপডেট: 20 July 2023 07:16

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের চাকরিতে (TET Case) সংরক্ষিত আসনে কারা সুযোগ পাবেন, সেই নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য দেখা যায়। ফলে এই মামলার রায় ঝুলেই ছিল হাইকোর্টে। দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য হওয়ায় সেই মামলা যায় তৃতীয় বেঞ্চে। আগামী ১৬ অগস্ট বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে ২১ জনের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু অঙ্কের জটিলতায় আটকে যায় সেই নিয়োগ। সংরক্ষিত আসনে নিয়োগের ক্ষেত্রে ৫৫ শতাংশ বাধ্যতামূলক। সেই জন্য কমিশন ঠিক করেছিল, যাঁরা ৮৩ নম্বর পেয়েছেন তাঁরাই সুযোগ পাবেন।

কিন্তু মামলাকারীদের বক্তব্য ছিল, বিষয়টি নিয়ে জটিলতার কারণে এনসিটিই শতাংশের পাশাপাশি নম্বরও নির্দিষ্ট করে দেয়। এনসিটিই জানায়, ৮২ নম্বর হলেই যোগ্য বলে বিবেচিত হবে। তা ছাড়া দু'টি টেটেই কয়েকটি প্রশ্ন ভুল ছিল।

যদিও পর্ষদ সেই মামলার শুনানিতে আদালতে জানিয়েছিল, ১৫০-এর মধ্যে ৮২ নম্বর আসলে ৫৪.৬৭ শতাংশ। অর্থাৎ সংরক্ষিত প্রার্থীদের যে ৫৫ শতাংশের হিসেব সেটা হচ্ছে না। যদি ৮৩ পান, তবেই এনসিটিই দেওয়া নিয়ম মানা যাচ্ছে।

সেই শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় মামলাকারী পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তারপরই ওয়েটিং লিস্টে থাকা বাকিরা চাকরিপ্রার্থীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন।

কিন্তু এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। যার জেরে মামলা সরিয়ে দেওয়া হয় তৃতীয় বেঞ্চে। বৃহস্পতিবার সব পক্ষের আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে গিয়ে মামলাটি দ্রুত শুনানির আবেদন করেন।

অভিষেকের সামনেই সুদীপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তাপসের, ওঁর হয়ে আর ভোট করাব না


```