Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

উল্টোডাঙায় ব্যাপক ধস্তাধস্তি, টেট চাকরিপ্রার্থীদের মিছিল আটকে দিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: টেট চাকরিপ্রার্থীদের (TET Candidates) বিক্ষোভে ফের উত্তাল উল্টোডাঙা (Ultodanga)। এদিন উল্টোডাঙা থেকে মিছিল করে চাকরির দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে যাওয়ার পরিকল্পনা করেন টেট প্রার্থীরা। কিন্তু বিকাশ ভবন পৌঁছনোর আগেই

উল্টোডাঙায় ব্যাপক ধস্তাধস্তি, টেট চাকরিপ্রার্থীদের মিছিল আটকে দিল পুলিশ

শেষ আপডেট: 3 August 2022 08:03

দ্য ওয়াল ব্যুরো: টেট চাকরিপ্রার্থীদের (TET Candidates) বিক্ষোভে ফের উত্তাল উল্টোডাঙা (Ultodanga)। এদিন উল্টোডাঙা থেকে মিছিল করে চাকরির দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে যাওয়ার পরিকল্পনা করেন টেট প্রার্থীরা। কিন্তু বিকাশ ভবন পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া হয়। যার জেরে উল্টোডাঙায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ব্যস্ত রাস্তা।

বুধবার বেলা ১১টার পর উল্টোডাঙা থেকে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল শুরু হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল চাকরিপ্রার্থীদের। কিন্তু খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। সল্টলেকে ঢোকার আগেই মিছিল আটকে দেওয়া হয়।

চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তাঁরা। পাঁচ বছরেও নিয়োগ হয়নি। অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছে। অবিলম্বে যথাযথ প্রক্রিয়ায় তাঁদের নিয়োগ করতে হবে, এই দাবি তুলেই এদিন উল্টোডাঙা থেকে মিছিল শুরু করেন টেট প্রার্থীরা। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সম্প্রতি এসএসসি চাকরিপ্রার্থীদের মৌখিক আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অফিসের সামনে রাতভর জেগে বসেছিলেন টেটপ্রার্থীরা। টেট নিয়োগেও এসএসসি-র মতো ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এদিন ফের আন্দোলনকারীদের বিক্ষোভে তেতে উঠল শহর কলকাতা।

আরও পড়ুন: উল্টোডাঙ্গা উড়ালপুলে ফাটল, চোখে পড়তেই হইহই কাণ্ড এলাকায়


```