Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবারও অনন্তনাগ, ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে গ্রেনেড হামলা, পুলিশ, সাংবাদিক-সহ জখম ১০

দ্য ওয়াল ব্যুরো: গত ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর দ্বিতীয় বার সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। পুলিশ ও সেনা সূত্রে খবর, ডেপুটি ক

আবারও অনন্তনাগ, ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে গ্রেনেড হামলা, পুলিশ, সাংবাদিক-সহ জখম ১০

শেষ আপডেট: 4 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর দ্বিতীয় বার সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। পুলিশ ও সেনা সূত্রে খবর, ডেপুটি কমিশনারের অফিসকেই নিশানা করা হয়েছিল। তবে লক্ষ্যচ্যুত হয় জঙ্গিরা। গ্রেনেড ফাটে অফিস চত্বরের বাইরে রাস্তায়। প্রচণ্ড বিস্ফোরণে সপ্লিন্টার ছিটকে গিয়ে জখম হন পথচারীরা। আহতদের মধ্যে ট্রাফিক পুলিশ এবং সাংবাদিকও ছিলেন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার সকাল ১১টা। অনন্তনাগের ডেপুটি কমিশনারের অফিসের বাইরে নিরাপত্তা বেষ্টনী বেশ মজবুত। গত কয়েকদিনে উপত্যকায় জঙ্গি নাশকতার আশঙ্কা প্রবল হয়েছে। গোটা জম্মু-কাশ্মীর জুড়েই নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অনন্তনাগেরই নানা জায়গায় জঙ্গিদের নতুন ডেরা তৈরি হয়েছে। এই হামলা তারই ফল। অফিস চত্বরে গ্রেনেড বিস্ফোরণ হলে নিরাপত্তাকর্মী-সহ বহু মানুষের প্রাণ যেত। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই হামলার পিছনে রয়েছে জইশ-ই-মহম্মদ। গত ২৮ সেপ্টেম্বর শ্রীনগরে এক সিআরপিএফ জওয়ানকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। নওয়া কাদাল এলাকায় সিআরপিএফ-এর ৩৮ ব্যাটেলিয়নের উপরেও জঙ্গি হামলা হয়। ওই একই দিনে জম্মু ও কাশ্মীরের বাটোটে জাতীয় সড়কের উপর বাস, গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জইশ। সেনাবাহিনীর পাল্টা জবাবে নিকেশ হয় তিন জঙ্গি। শহিদ হন এক সেনা জওয়ানও। পুলওয়ামাতে আত্মঘাতী জইশ হামলার পরদিনই জঙ্গিদের তাণ্ডবে রক্তাক্ত হয়েছিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ। প্রাণ গিয়েছিল সেনা মেজর কেতন শর্মার। সেই ধাক্কা সামলে ওঠার মুখেই বিকেলের দিকে পুলওয়ামায় আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেখানেও জখন হন ন’জন জওয়ান। জঙ্গিলের গুলির জবাব দেয় রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশনস গ্রুপ। ঘণ্টা খানেকের এনকাউন্টারে খতম হয় দুই জইশ জঙ্গি।


```