Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

জেল হাসপাতাল থেকে পলাতক জঙ্গি বুখারি হত্যায় জড়িত, বলছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : গত ফেব্রুয়ারি মাসে শ্রীনগরে সরকারি হাসপাতাল থেকে পালিয়েছিল এক জঙ্গি। তার নাম নাভিদ জাট। সেই নিয়ে হইচই হয়েছিল ব্যাপক।  রাজ্যের শীর্ষস্থানীয় জেলকর্তা এস কে মিশ্রকে সরতে হয়েছিল। এবার সাংবাদিক শুজাত বুখারি হত্যায় ফের শোনা গেল

জেল হাসপাতাল থেকে পলাতক জঙ্গি বুখারি হত্যায় জড়িত, বলছে পুলিশ

শেষ আপডেট: 29 June 2018 07:36

দ্য ওয়াল ব্যুরো : গত ফেব্রুয়ারি মাসে শ্রীনগরে সরকারি হাসপাতাল থেকে পালিয়েছিল এক জঙ্গি। তার নাম নাভিদ জাট। সেই নিয়ে হইচই হয়েছিল ব্যাপক।  রাজ্যের শীর্ষস্থানীয় জেলকর্তা এস কে মিশ্রকে সরতে হয়েছিল। এবার সাংবাদিক শুজাত বুখারি হত্যায় ফের শোনা গেল সেই পলাতক জঙ্গির নাম। গত ১৪ জুন 'রাইজিং কাশ্মীর' সংবাদপত্রের সম্পাদক শুজাত বুখারি তিন জঙ্গির গুলিতে নিহত হন। তাঁর দুই নিরাপত্তা রক্ষীও নিহত হয়। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, নাভিদ জেল থেকে পালানোর কয়েক সপ্তাহ পরে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ছড়িয়ে পড়ে।  তাতে দেখা যায়, নাভিদ সেনাবাহিনীর পোশাক পরে অপর চার জঙ্গির সঙ্গে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের সঙ্গে আছে এক হিজবুল কম্যান্ডার। নাভিদ লস্কর-ই-তৈবা নামে জঙ্গি সংঠনটির সদস্য। সে পালানোর পরে পুলিশ জানতে পারে, তাকে জেল থেকে বার করে আনার জন্য লস্কর জঙ্গিরা চার মাস ধরে চেষ্টা করছিল। এবারও পাকিস্তান থেকে লস্কর পাণ্ডাদের নির্দেশেই সে বুখারিকে হত্যা করেছে। তার সঙ্গী ছিল মুজাফফর আহমেদ ও আজাদ আহমেদ মল্লিক। খুনের ষড়যন্ত্রে যুক্ত ছিল সাজাদ গুলি নামে আরও একজন। সে জাল পাসপোর্টের সাহায্যে ২০১৭ সালে পাকিস্তানে পালিয়ে যায়। এখন সেখানেই লস্করের এজেন্ট হিসাবে কাজ করছে।

```