Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদী কৈশোরের শেষ দিক কাটিয়েছিল পাকিস্তানে

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে টিন-এজের শেষ দিক কাটানো যে ব্যক্তি গত বছরই লন্ডনের জেল থেকে মুক্তি পেয়েছে, তাকেই লন্ডন ব্রিজে হামলায় সন্দেহভাজন বলে মনে করছে পুলিশ। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়দার ভাবাদর্শে বিশ্বাসী ২৮ বছর বয়

লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদী কৈশোরের শেষ দিক কাটিয়েছিল পাকিস্তানে

শেষ আপডেট: 30 November 2019 07:48

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে টিন-এজের শেষ দিক কাটানো যে ব্যক্তি গত বছরই লন্ডনের জেল থেকে মুক্তি পেয়েছে, তাকেই লন্ডন ব্রিজে হামলায় সন্দেহভাজন বলে মনে করছে পুলিশ। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়দার ভাবাদর্শে বিশ্বাসী ২৮ বছর বয়সী উসমান খান এই সন্ত্রাস ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে। ২০১০ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জের হামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার ১৬ বছরের জেল হয়। গত বছরই সে প্যারোলে মুক্তি পেয়েছে। তবে ২০১২ সালে সাজা ঘোষণার সময় উসমান খানকে ‘সিরিয়াস জেহাদি’ বলে মন্তব্য করেন বিচারক। সে সাধারণ মানুষের পক্ষে বিপজ্জনক বলেও তিনি মন্তব্য করেন। অনুমতিসাপেক্ষে ২০১৮ সালে সে ছাড়া পেয়েছে জেল থেকে। ডিসেম্বর মাসে ছাড়া পাওয়ার পর থেকেই সে স্ট্যাফোর্ড এলাকায় বসবাস করছিল। উসমানের মা অসুস্থ হয়ে পড়ায় সে মায়ের কাছে চলে যায় এবং এই জন্যই তার লেখাপড়া আর হয়নি। লন্ডন ব্রিজে দু’জনকে হত্যা করার পরে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ গুলি করে মেরে ফেলে উসমানকে। সে বোমা বাঁধা পোশাক পরে রয়েছে বলে তখন রটে গিয়েছিল। [caption id="attachment_163591" align="aligncenter" width="600"] হামলার পর উদ্বিগ্ন হয়ে ছুটছেন পথচারী।[/caption] স্কটল্যান্ড ইয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা কাউন্টার টেররিজম পুলিশের প্রধান নীল বসু জানান লন্ডনের নিউ স্কটল্যান্ড ইয়ার্ড থেকে জানান, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত বেশ গুরুতর। ভারতীয় বংশোদ্ভুত এই আধিকারিক জানিয়েছেন, শুক্রবার লন্ডন ব্রিজের কাছে ঐতিহাসিক ফিসমোঙ্গার হলে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন উসমান খান। শুক্রবার লন্ডন হামলার পরে লন্ডন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। সেখানে প্রথমে গুলির শব্দ পাওয়া গিয়েছিল। পরে জানা যায় যে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা করছে। লোকজন প্রথমে মনে করেছিলেন যে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছে। পরে বোঝা যায় হামলার কথা। হামলা আন্দাজ করে কয়েকজন দৌড়ে রেস্তরাঁয় ঢুকে যান। দ্রুত হাজির হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় অ্যাম্বুল্যান্স। দুপুর দু’টো নাগাদ এই হামলা হয়েছিল বলে লন্ডনের পুলিশ সূত্রে জানা গেছে। এই হামলার ঘটনায় উদ্বিগ্ব ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেল। লন্ডন ব্রিজ এখন জঙ্গিদের নিশানা হয়ে উঠছে বলে পুলিশ মনে করছে। কারণ এর আগে ২০১৭ সালের জুন মাসেও লন্ডন ব্রিজে হামলা করেছিল জঙ্গিরা, সে বার ১১ জনের মৃত্যু হয়েছিল।

```