
শেষ আপডেট: 28 February 2023 07:24
দ্য ওয়াল ব্যুরো: রবিবার কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুরা এলাকায় সঞ্জয় শর্মা নামে এক কাশ্মীরি পণ্ডিতকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল জঙ্গিরা (Pulwama attack)। সেই ঘটনায় এবার পুলিশের এনকাউন্টারে (encounter) এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাশ্মীর পুলিশ একটি টুইট বার্তায় জানিয়েছে, মৃত জঙ্গির নাম আকিব মুস্তাক ভাট। সে আগে হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল। তবে সাম্প্রতিককালে টিআরএফের সঙ্গে কাজ করছিল সে। মঙ্গলবার গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইতে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
https://twitter.com/KashmirPolice/status/1630433862869479429?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1630433862869479429%7Ctwgr%5E34bdd8d2cadfdbb5ef0601686a82a6af7ed97214%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fterrorist-involved-in-kashmiri-pandit-mans-killing-in-pulwama-sunday-shot-dead-in-encounter-say-cops-3820676
সোমবার রাতে সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, সঞ্জয় শর্মার হত্যায় জড়িত দুই জঙ্গি অবন্তিপুরা এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরপরেই মঙ্গলবার রাত ১.৩০ নাগাদ শুরু হয় এনকাউন্টার। সেখানেই গুলির লড়াইতে মৃত্যু হয় আকিব মুস্তাক ভাটের।
রবিবার সকালে স্থানীয় বাজারে যাচ্ছিলেন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ভুক্ত সঞ্জয় শর্মা। তিনি পুলওয়ামার আচান এলাকার বাসিন্দা ছিলেন। একটি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। রবিবার সকালে স্থানীয় বাজারে গিয়েছিলেন সঞ্জয় শর্মা। সেই সময় দুই জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে (Kashmiri Pandit Killing)।
গুলি লাগায় গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সকালে টুইট করে এই হামলার কথা জানিয়েছিল কাশ্মীর জোন পুলিশ। এটি একটি পরিকল্পিত হামলার ঘটনা বলেই দাবি তদন্তকারীদের। পুলিশের আরও দাবি, গত বছর কাশ্মীরের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছিল। তবে গত ৪ মাসে এই প্রথমবার ফের কোনও হিন্দু নাগরিকের উপর হামলা চালাল জঙ্গিরা।
গাঁজা চাষ নির্মূল করা হবে প্রথম কাজ, সমীক্ষাকে কটাক্ষ সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদকের