সন্ধে গড়াতেই লুকিয়ে থাকা জঙ্গিদের সেনা ক্যাম্পে হামলা, ফের উত্তপ্ত উপত্যকা
দ্য ওয়াল ব্যুরো: সেনা ক্যাম্প লক্ষ্য করে প্রথমে গুলি, তারপর গ্রেনেড হামলা। জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলায় শহিদ ১ জওয়ান। বৃহস্পতিবার রাত ৯টায় কাশ্মীরের ত্রাল সেক্টরে ৪২ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা।
হামলার ১ ঘণ্টা আগেই অনন
শেষ আপডেট: 24 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: সেনা ক্যাম্প লক্ষ্য করে প্রথমে গুলি, তারপর গ্রেনেড হামলা। জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলায় শহিদ ১ জওয়ান। বৃহস্পতিবার রাত ৯টায় কাশ্মীরের ত্রাল সেক্টরে ৪২ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা।
হামলার ১ ঘণ্টা আগেই অনন্তনাগে লুকিয়ে থাকা ৪ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। তারপরেই রীতিমত প্রস্তুতি নিয়ে সেনা ক্যাম্পে হামলা চলে। স্নিপার রাইফেল ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় জঙ্গিরা। সেনা সূত্রে খবর, গুলি চালাতে চালাতে সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করলে জঙ্গিদের আটকে দেওয়া হয়।জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছোড়ায় মাথায় গুলি লাগে এক সেনা জওয়ানের। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিতে আহত হন আরও এক জওয়ান।
ফের লঙ্ঘন সীমা, লাদাখের উপর চক্কর কাটল চিনা হেলিকপ্টার
চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার সেনাদের লক্ষ্য করে জঙ্গি হামলা কাশ্মীরে। ২১ অক্টোবর একই ভাবে সিআরপিএফ ক্যাম্পে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। পুলওয়ামার সেনা ক্যাম্পে হামলা চলে। ঘটনায় জঙ্গিদের গুলিতে শহিদ হন এক এসএসবি জওয়ান।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন