Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! আশঙ্কাজনক বিশ্বভারতীর অধ্যাপক, মৃত্যু স্ত্রী ও মেয়ের

ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিশ্বভারতীর অধ্যাপক ও তাঁর পরিবার ৷ শনিবার ঝাড়খণ্ডের দুমকা থেকে বোলপুর ফেরার পথে রানিশ্বরের কাছে দুুর্ঘটনাটি ঘটে।

ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! আশঙ্কাজনক বিশ্বভারতীর অধ্যাপক, মৃত্যু স্ত্রী ও মেয়ের

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও অধ্যাপক।

শেষ আপডেট: 28 April 2024 07:24

দ্য ওয়াল ব্য়ুরো: ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিশ্বভারতীর অধ্যাপক ও তাঁর পরিবার ৷ শনিবার ঝাড়খণ্ডের দুমকা থেকে বোলপুর ফেরার পথে রানিশ্বরের কাছে দুুর্ঘটনাটি ঘটে। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের  স্ত্রী ও মেয়ের। শান্তনু জানা নামে ওই অধ্যাপকের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ঝাড়খণ্ডের স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্পসদন বিভাগের সহকারী অধ্যাপক শান্তনু জানা। জানা যাচ্ছে, পরিবারকে নিয়ে দুমকা বেড়াতে গিয়েছিলেনয। ফেরার সময় রানিশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়িটি। দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তবে কীভাবে দুর্ঘটনা তা অবশ্য স্পষ্ট নয়। 

পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু জানার স্ত্রী পুষ্পলতা জানা ও মেয়ে সুপ্রীতি জানার। অধ্যাপকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। মর্মান্তিক দুঘর্টনায় শোকাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷


```