Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের বিয়ের জন্য ১৮ লক্ষ টাকা ব্যাঙ্কের লকারে রেখেছিলেন, উইতে খেয়ে ফেলল সবটা

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন মহিলা। বহু কষ্টের সঞ্চয় সেই টাকা সুরক্ষিত রাখার জন্য ব্যাঙ্কের লকারে রেখে এসেছিলেন তিনি। কিন্তু যা ভেবেছিলেন, হল ঠিক তার উল্টো। সুরক্ষিত থাকা তো দূর, উল্টে দেখা গেল, লকারে

মেয়ের বিয়ের জন্য ১৮ লক্ষ টাকা ব্যাঙ্কের লকারে রেখেছিলেন, উইতে খেয়ে ফেলল সবটা

শেষ আপডেট: 27 September 2023 07:00

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন মহিলা। বহু কষ্টের সঞ্চয় সেই টাকা সুরক্ষিত রাখার জন্য ব্যাঙ্কের লকারে রেখে এসেছিলেন তিনি। কিন্তু যা ভেবেছিলেন, হল ঠিক তার উল্টো। সুরক্ষিত থাকা তো দূর, উল্টে দেখা গেল, লকারের ভিতরে উইপোকায় প্রায় খেয়ে ফেলেছে ১৮ লক্ষ টাকা (termites damaged 18 lakhs notes)!

হতবাক করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে মোরাদাবাদে (Moradabad)। অলকা পাঠক নামে ওই মহিলা মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন। বিয়ের বেশ কিছু গয়না সমেত সেই ১৮ লক্ষ টাকা ২০২২ সালের অক্টোবর মাসে ব্যাঙ্কের লকারে রেখে এসেছিলেন। তারপর আর তা নিয়ে মাথা ঘামাননি।

সম্প্রতি লকারের বার্ষিক রক্ষণাবেক্ষণের টাকা এবং কেওয়াইসি জমা দেওয়ার জন্য মহিলাকে ব্যাঙ্কের তরফে ডেকে পাঠানো হয়েছিল। তখনই পুরো বিষয়টা সামনে আসে। লকার (bank locker) খোলার পরেই আঁতকে ওঠেন অলকা। দেখা যায়, সমস্ত নোট উইপোকায় প্রায় খেয়ে ফেলেছে। তাঁর তো তখন মাথায় হাত (termites damaged 18 lakhs notes)!

ধাতস্থ হওয়ার পর ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে পুরো বিষয়টি জানান তিনি। মহিলা জানিয়েছেন, তিনি একটি ছোট দোকান চালান। এছাড়া ছাত্র-ছাত্রীদের টিউশন পড়ান তিনি। সামান্য উপার্জন থেকেই একটু একটু করে টাকা জমিয়ে মেয়ের বিয়ের জন্য সরিয়ে রেখেছিলেন তিনি। ভেবেছিলেন, ব্যাঙ্কের লকারেই টাকা এবং গয়না সবচেয়ে সুরক্ষিত থাকবে। কিন্তু তার যে এই অবস্থা হবে, তা তিনি ঘুণাক্ষরেও ভাবেননি।

সেই সঙ্গে তিনি একথাও স্বীকার করেছেন, টাকা যে এভাবে খোলা অবস্থায় লকারে রেখে দেওয়া যায় না, এগুলি সুরক্ষিতভাবে রাখার জন্য কিছু নিয়ম নির্দেশিকা মেনে চলতে হয় তা তিনি জানতেন না।

বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজারের তরফে ঘটনার একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা বোঝার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কলকাতায় পারদ চড়ছে, আগামী কয়েকদিন গরমের পাল্লা ভারী পাহাড় থেকে সমতলে


```