Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহম্মদ সেলিম বেরোনোর পরই ফের উত্তপ্ত সামশেরগঞ্জ, পুলিশ ও সেনার ওপর হামলার অভিযোগ

সোমবার দুপুরে সামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় পৌঁছেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। তিনি এলাকা ঘুরে দেখছিলেন, কথা বলছিলেন স্থানীয়দের সঙ্গে। ঠিক সেসময়ই আমবাগানের দিক থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ।

মহম্মদ সেলিম বেরোনোর পরই ফের উত্তপ্ত সামশেরগঞ্জ, পুলিশ ও সেনার ওপর হামলার অভিযোগ

এলাকায় টহল দিচ্ছেন জওয়ানরা

শেষ আপডেট: 14 April 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। গ্রামের পশ্চিম দিকের আমবাগান থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় হঠাৎ। গ্রামে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী তাদের তাড়া করেন। বাগানের মধ্যে কিছুটা যেতেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে আক্রমণ শুরু হয়। কার্যত ছুটে প্রাণে বাঁচেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর বিশাল কেন্দ্রীয় বাহিনী পদস্থ পুলিশ আধিকারিকেরা  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়ায় জাফরাবাদ এলাকায়। বর্তমানে এলাকায় টহল দিচ্ছেন তাঁরা। 

সোমবার দুপুরে সামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় পৌঁছেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। তিনি এলাকা ঘুরে দেখছিলেন, কথা বলছিলেন স্থানীয়দের সঙ্গে। ঠিক সেসময়ই আমবাগানের দিক থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় ভয় পেয়ে থানায় যান স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, হাতে পায়ে পড়েন তাঁরা আধিকারিকদের। তারপর এলাকা যান পাঁচজন। তাঁরা আমবাগানের দিক থেকে দুষ্কৃতীদের সরানোর চেষ্টা করেন। 

স্থানীয়রা জানান, এরপর উল্টে ওই পাঁচজনকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বিপদ বুঝে পিছু হঠতে বাধ্য হন তাঁরা। ততক্ষণে এলাকায় আরও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হয়েছেন। তাঁরা এলাকায় টহল শুরু করেন। 

এদিকে সোমবার মুর্শিদাবাদের কান্দি এলাকায় অশান্তি বাধে। ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ। কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এলাকা বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওয়াকফের বিরোধিতায় শুক্রবার থেকে বিক্ষিপ্ত ঝামেলা চলছে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায়। সোমবার রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জানিয়ে দেন, গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে নতুন করে কোনও অশান্তি হয়নি। সাংবাদিক বৈঠক শেষ হতে হতেই ফের অশান্তি ছড়ায় সামশেরগঞ্জে। 


```