Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্দুল কলেজে উত্তেজনা, এসএফআইয়ের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানোর অভিযোগ

ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা তৈরি হয় আন্দুলের প্রভু জগবন্ধু কলেজ চত্বরে।

আন্দুল কলেজে উত্তেজনা, এসএফআইয়ের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানোর অভিযোগ

আন্দুল কলেজে উত্তেজনা।

শেষ আপডেট: 16 December 2024 22:29

দ্য ওয়াল ব্যুরো: বহিরাগতদের নিয়ে এসে আন্দুল কলেজে হামলা চালানোর অভিযোগ উঠল এসএফআইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা তৈরি হয় আন্দুলের প্রভু জগবন্ধু কলেজ চত্বরে। তবে ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতির  জন্য বামেদের ছাত্র সংগঠন এসএফআই এবং শাসকদল তৃণমূল অবশ্য পরস্পরকে দুষছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ঘটনার সূত্রপাত, এসএফআই কর্মী স্বপন কোলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এদিন আন্দুল কলেজে স্মারকলিপি জমা দিতে আসে এফএফআইয়ের কর্মী সমর্থকরা। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবি জানান তাঁরা। এদিকে বহিরাগতদের কলেজে ঢুকতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তা থেকে দু'পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায়।

এসএফআই নেত্রী দিপ্সিতা ধরের অভিযোগ, শান্তিপূর্ণ অভিযানে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন।

পাল্টা হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ বলেন, "কলেজে স্মারকলিপি দিতে কলেজের কোনও ছাত্র-ছাত্রী আসেননি। এসএফআই আজকে বহিরাগতদের নিয়ে আসে। ওরা আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে দিয়েছে। আমরা সংযত থাকায় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। বিষয়টি আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।"


```