Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণক্ষেত্র মুর্শিদাবাদ, চায়ের কাপ হাতে ইনস্টাগ্রামে 'ফুরফুরে' ইউসুফ! ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

যে ৫ লক্ষ ২৪ হাজার ৫১৬ জন তাঁর ওপর আস্থা রেখেছিলেন, তাঁদের দিকে এই পরিস্থিতিতে ফিরেও তাকালেন না প্রাক্তন এই ক্রিকেটার।

রণক্ষেত্র মুর্শিদাবাদ, চায়ের কাপ হাতে ইনস্টাগ্রামে 'ফুরফুরে' ইউসুফ! ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 13 April 2025 18:41

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ (সংশোধনী) আইন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদ। প্রাণ যায় তিনজনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন। শনিবার রাতেও গুলি চলে মুর্শিদাবাদের ধুলিয়ানে। এমন অস্থির পরিস্থিতিতে দূরদূরান্তে দেখা যায়নি মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। যে ৫ লক্ষ ২৪ হাজার ৫১৬ জন তাঁর ওপর আস্থা রেখেছিলেন, তাঁদের দিকে এই পরিস্থিতিতে ফিরেও তাকালেন না প্রাক্তন এই ক্রিকেটার। উল্টে 'চা' হাতে নিরিবিলিতে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। স্বভাবতই চটেছেন এলাকার মানুষ। শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধিরাও মাঠে নেমে চারিদিকে ঝোলাচ্ছে নিখোঁজ পোস্টার। 

দু’দিন আগে ইউসুফ ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, 'ইজি আফটারনুন, গুড চায়ে অ্যান্ড কাম সারাউন্ডিংস। জাস্ট সোকিং ইন দ্য মোমেন্ট' অর্থাৎ—'একটা সাদামাটা দুপুর, দুর্দান্ত চা আর শান্ত পরিবেশ। মুহূর্তটা উপভোগ করছি।' পোস্টটি শেয়ারের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, যখন মুর্শিদাবাদ উত্তপ্ত, তখন কীভাবে একজন সাংসদ এমন নির্লিপ্ত ছবি পোস্ট করতে পারেন। এক ইউজার মন্তব্য করেন, 'আপনার কি একটুও লজ্জা হল না?'

View this post on Instagram

A post shared by Yusuf Pathan (@yusuf_pathan)

বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করে। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল বলেন, 'বাংলা জ্বলছে। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কারণ রাজ্যের পুলিশ চুপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই স্টেট-প্রটেক্টেড ভায়োলেন্স চলছে। আর সেই সময় ইউসুফ পাঠান চায়ের কাপে চুমুক দিচ্ছেন। এটা তৃণমূল!'

বিতর্কের আঁচ বাড়ে শনিবার ও রবিবার সকালের দিকে। এককিছু ঘটে গেলেও চুপ সাংসদ। ইউসুফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে শুধু বিজেপিই নয়, বামপন্থী দলগুলির সমর্থকরাও ইউসুফ পাঠানের ওই পোস্টের সমালোচনা শুরু করেন। পরে নিখোঁজ পোস্টারও।

এর প্রেক্ষিতে অনেকের আবার দাবি, মুর্শিদাবাদের যে কয়েকটি জায়গায় ঝামেলা হচ্ছে, অর্থাৎ সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ- এই তিনটিই ইউসুফের লোকসভা কেন্দ্রে পড়ে না। ফলে তাঁকে সরাসরি দোষারোপ করা যায় না। কিন্তু বিরোধিদের বক্তব্য এলাকাগুলি তাঁর কেন্দ্র থেকে ৮০ কিমি দূরে মাত্র ফলে খোঁজ নেওয়ার দায়িত্বটুকু অন্তত থেকেই যায়। বহরমপুরের ঘরের ছেলে অধীর চৌধুরীকে না এনে বহিরাগত ইউসুফকে ওই লোকসভা আসনে জেতানো নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। 


```