Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোগী মৃত্যুর অভিযোগে সাগর দত্তে মহিলা চিকিৎসককে মারধর! প্রতিবাদে কর্মবিরতির ডাক

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে।

রোগী মৃত্যুর অভিযোগে সাগর দত্তে মহিলা চিকিৎসককে মারধর! প্রতিবাদে কর্মবিরতির ডাক

সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে উত্তেজনা।

শেষ আপডেট: 28 September 2024 00:23

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে শুক্রবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে।

অভিযোগ, রোগীর পরিজনদের তরফে কর্তব্যরত চিকিৎসকদের 'আরজি কর করে দেওয়ার' হুমকি দেওয়া হয়। মারধর করা হয় কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন নার্স, চিকিৎসক-সহ আরও ৬ জন। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন রাত থেকেই সাগর দত্ত মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। 


হাসপাতাল সূত্রের খবর, এদিন শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জনা সাউ (৩৬) নামে এক রোগী। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়। 

এরপরই আচমকা ২০-২৫ জন একসঙ্গে হাসপাতালে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় মহিলা চিকিৎসককে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, জুনিয়র নার্স-সহ নিরাপত্তা কর্মীরা। অভিযোগ, মারধরের পাশাপাশি যথেচ্ছ ভাঙচুরও চালানো হয়েছে হাসপাতালে। 

হাসপাতাল সূত্রের খবর, আতঙ্কে ওই মহিলা চিকিৎক হাসপাতালের একটি ঘরে লুকায়। গোটা ঘটনায় মোট ৬ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। এরপরই নিরাপত্তার প্রশ্নে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সরব হন সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা।

পুলিশ থাকা সত্ত্বেও একসঙ্গে কী করে এতজন ভেতরে ঢুকল সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। অন্যদিকে রোগীর পরিজনদের অভিযোগ, বিনা চিকিৎসায় ফেলে রাখার ফলেই রোগীর মৃত্যু হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালল চচত্বরে। উত্তেজনা থাকায় হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।


```