Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়িওয়ালার মাথা হাতুড়ি মেরে থেঁতলে দিল ভাড়াটে, মৃতদেহের সঙ্গে তুলল সেলফিও

দ্য ওয়াল ব্যুরো: মাত্র চার দিন আগে নতুন ভাড়াটে (Tenant) এসেছিল বাড়িতে। কিন্তু সেই ভাড়াটের হাতেই যে প্রাণ হারাতে হবে, স্বপ্নেও ভাবতে পারেননি বাড়িওয়ালা। বাড়িতে মদ খেতে বারণ করেছিলেন তিনি। সেই রাগে বাড়িওয়ালার (Landlord) মাথায় হাতুড়

বাড়িওয়ালার মাথা হাতুড়ি মেরে থেঁতলে দিল ভাড়াটে, মৃতদেহের সঙ্গে তুলল সেলফিও

শেষ আপডেট: 20 August 2022 06:51

দ্য ওয়াল ব্যুরো: মাত্র চার দিন আগে নতুন ভাড়াটে (Tenant) এসেছিল বাড়িতে। কিন্তু সেই ভাড়াটের হাতেই যে প্রাণ হারাতে হবে, স্বপ্নেও ভাবতে পারেননি বাড়িওয়ালা। বাড়িতে মদ খেতে বারণ করেছিলেন তিনি। সেই রাগে বাড়িওয়ালার (Landlord) মাথায় হাতুড়ির বাড়ি মেরে খুন (Murder) করল ভাড়াটে।

এখানেই শেষ নয়, বাড়িওয়ালাকে খুন করার পর মৃতদেহের সঙ্গে সেলফিও তুলেছে অভিযুক্ত যুবক, পুলিশ সূত্রে তেমনটাই জানা গেছে।

ঘটনাটি ঘটেছে দিল্লিতে (Delhi)। মৃতের নাম সুরেশ। তাঁর বাড়িতে চার দিন আগে ভাড়া থাকতে এসেছিল পঙ্কজ নামের এক যুবক। সে বিহারের বাসিন্দা। বাড়িওয়ালার সঙ্গে মদ খাওয়া নিয়ে বচসা হয় তার। এরপরই সে হাতুড়ি নিয়ে বাড়িওয়ালাকে আক্রমণ করে। মাথায় হাতুড়ির বাড়ি মেরে খুন করে সে। তারপর সুরেশের মোবাইল ফোন আর আইডি কার্ড নিয়ে চম্পট দেয়।

ঘটনার কথা জানাজানি হয় পরের দিন সকালে। সেদিন পঙ্কজ বাড়িওয়ালার ছেলে জগদীশকে হঠাৎ ফোন করে জানায় সে বাড়ি ছেড়ে দিচ্ছে। এতেই সন্দেহ হয় জগদীশের। ছুটে বাড়ির একতলায় যায় সে, দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাবা। পুলিশে খবর দেন তিনিই।

২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ভাড়াটে যুবককে গ্রেফতার করে। জেরার মুখে সমস্ত দোষ কবুল করে সে। জানায়, মদ খাওয়া নিয়ে বাড়িওয়ালা তাকে অপমান করেছিল বলে সে এই কাণ্ড ঘটিয়েছে। বাড়িওয়ালা যখন ঘুমোচ্ছিলেন তখন হাতুড়ি দিয়ে তাঁর মাথা থেঁতলে দেয় পঙ্কজ। তারপর বাড়িওয়ালার ফোন দিয়েই মৃতদেহের সঙ্গে সেলফি তোলে। বানায় ভিডিও।

আরও পড়ুন: দেরাদুনের গ্রাম ভেসে গেল মেঘভাঙা বৃষ্টিতে! ঝড়জলে বিপর্যস্ত উত্তর ভারত


```