Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনেই ভোট, ঈদগাহ বিতর্কের মধ্যেই মথুরায় মন্দির গড়ার ডাক যোগীর ডেপুটির?

দ্য ওয়াল ব্যুরো: সামনেই উত্তরপ্রদেশ  বিধানসভা ভোট (up election)। আর ৫ দিন বাদেই ১৯৯২ এর ৬ ডিসেম্বেরর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি (babri demolition anniversary)।  তার প্রাক্কালে যোগী আদিত্যনাথের (deputy) (adityanath) ডেপুটি কেশব প্রসাদ

সামনেই ভোট, ঈদগাহ বিতর্কের মধ্যেই মথুরায় মন্দির গড়ার ডাক যোগীর ডেপুটির?

শেষ আপডেট: 1 December 2021 15:37

দ্য ওয়াল ব্যুরো: সামনেই উত্তরপ্রদেশ  বিধানসভা ভোট (up election)। আর ৫ দিন বাদেই ১৯৯২ এর ৬ ডিসেম্বেরর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি (babri demolition anniversary)।  তার প্রাক্কালে যোগী আদিত্যনাথের (deputy) (adityanath) ডেপুটি কেশব প্রসাদ মৌর্যের ট্যুইটে জল্পনা ছড়াল, বিজেপি কি এবার মথুরায় (mathura) মন্দির (temple) গড়ার তোড়জোড় শুরু করছে? কৃষ্ণের জন্মভূমির  ঠিক পাশেই শাহি ঈদগাহ (shahi idgah) যা নিয়ে বিতর্ক (controversy) অনেকদিনের। মৌর্যের ট্যুইটে মনে করা হচ্ছে, দু মাস বাদে ভোটের আগে হিন্দু ভাবাবেগ (hidndu sentiment) উস্কে দিতে চেয়েছেন তিনি। ট্যুইটে তিনি লেখেন, অযোধ্যা *ayodhya) (kashi), কাশীতে বিরাট মন্দির হচ্ছে। প্রস্তুতি  চলছে মথুরাতেও। এই ট্যুইট মনে করিয়ে দিচ্ছে নয়ের দশকের গোড়ায় বাবরি ধ্বংসের পর কট্টর হিন্দুত্ববাদীদের সেই স্লোগানকে, এটা স্রেফ ট্রেলার,  কাশী, মথুরা এখনও বাকি! (ইয়ে সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী, মথুরা ভি বাকি হ্যায়)।   কিছুদিন ধরেই ঈদগাহ ঘিরে হিন্দুত্ববাদীরা সক্রিয়। সোমবার মথুরায় মিছিল করে গিয়ে ধর্মীয়  আচার অনুষ্ঠানের পর শাহি ঈদগাহে কৃষ্ণের মূর্তি বসানোর কর্মসূচি নিয়েছিল অখিল ভারত হিন্দু  মহাসভা। যদিও শেষমেষ তা স্থগিত রাখে তারা। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়ে দেয়, বাবরি ধ্বংসের বর্ষপূর্তির প্রাক্কালে মথুরায় কোনও বড় জমায়েত হবে না। মুঘল সম্রাট আওরঙ্গজেব মথুরায় কৃষ্ণ  জন্মভূমির একাংশ ভেঙে দিয়েছিলেন বলে দাবি করে তা 'পুনরুদ্ধারে'র দাবিতে গত বছর মথুরার দায়রা আদালতে পিটিশন জমা পড়েছিল। তাতে মন্দিরের পাশের মসজিদ সরানোর দাবিও করা হয়। আদালত অবশ্য কোনও ধর্মস্থানের ১৯৪৭ সালের স্থিতাবস্থা বদলাতে চেয়ে মামলা নিষিদ্ধ করা হয়েছে, এমন এক আইনের উল্লেখ করে পিটিশনটি গ্রহণ করেনি। তবে ১৯৯১ সালের ধর্মস্থান (বিশেষ ব্যবস্থা) আইনে অযোধ্যা মালিকানা বিতর্ককে ছাড় দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে মথুরার আরেক আদালত শাহি ঈদগাহ মসজিদ পরিচালন কমিটি ও অন্যদের নোটিস দিয়ে কৃষ্ণ জন্মভূমির কাছে ১৭ শতকের মসজিদ সরানোর দাবিতে নতুন পিটিশনের ব্যাপারে অবস্থান জানতে চায়। পিটিশনে মথুরার এক আদালতের ১৯৬৭ সালের একটি রায়ও বাতিলের দাবি করা হয়। মন্দিরের কাছে মসজিদের অস্তিত্ব স্বীকার করে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সমিতি ও শাহি ঈদগাহ পরিচালন কমিটির মধ্যে জমি সংক্রান্ত ডিল অনুমোদন করা হয়েছিল সেই রায়ে।    
     

```