Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মন্দিরে পুজোয় দেওয়া দুধ পথ কুকুরদের খাবার, বড় উদ্যোগ মুম্বইয়ে

দ্য ওয়াল ব্যুরো: দেশের নানা প্রান্তে বিভিন্ন মন্দিরে প্রতিদিন গ্যালন গ্যালন দুধ নষ্ট হয়। ভক্তরা যে দুধ পুজোয় দেন তার অনেকটাই যায় নর্দমায়। কিন্তু নষ্ট না করে সেই দুধ যে কাজেও লাগানো যায় তার নজির তৈরি করল মুম্বইয়ের এক মন্দির। পথ কুকুরদের মন্দ

মন্দিরে পুজোয় দেওয়া দুধ পথ কুকুরদের খাবার, বড় উদ্যোগ মুম্বইয়ে

শেষ আপডেট: 4 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দেশের নানা প্রান্তে বিভিন্ন মন্দিরে প্রতিদিন গ্যালন গ্যালন দুধ নষ্ট হয়। ভক্তরা যে দুধ পুজোয় দেন তার অনেকটাই যায় নর্দমায়। কিন্তু নষ্ট না করে সেই দুধ যে কাজেও লাগানো যায় তার নজির তৈরি করল মুম্বইয়ের এক মন্দির। পথ কুকুরদের মন্দিরে জমা পড়া দুধ খাইয়ে নেটিজেনদের মন ছুঁয়ে নিল ওই উদ্যোগ।

আরও পড়ুন

‘রাম ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক’, অযোধ্যায় ভূমি পুজোয় শান্তি ও সহাবস্থানের কথা প্রধানমন্ত্রীর মুখে

'অ্যানিম্যাল ম্যাটার টু মি' নামে এক ফেসবুক পেজ থেকে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ভক্তরা যে দুধ মন্দিরে দান করেছেন তা নষ্ট না করে পথ কুকুরদের খাওয়ানো হচ্ছে। স্বেচ্ছাসেবীরা কন্টেনার ভর্তি দুধ খাওয়াচ্ছেন রাস্তার কুকুরদের। গামলা, গামলা দুধ ঢেলে দেওয়া হচ্ছে। আর লাইন দিয়ে কুকুররা সেই দুধ খাচ্ছে। https://www.facebook.com/watch/?v=941050486374693 ১৬ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও ক্লিপ। কিন্তু সেটাই সাড়া ফেলে দিয়েছে। কমেন্টের পর কমেন্ট। অনেকেই শেয়ার করেছেন সেই ভিডিও ক্লিপটি। ৫২ হাজারেরও বেশি বার শেয়ার হওয়া ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। সকলেরই বক্তব্য, একেই বলে 'শিব জ্ঞানে, জীব সেবা'। তবে মুম্বইয়ের কোন মন্দিরের সামনের এই ভিডিও তা জানা যায়নি।

```