Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরে যেতে যেতেও নতুন করে শীত পড়বে এ সপ্তাহে? মাঘের মাঝপথে হাওয়াবদলের পূর্বাভাস দিল আলিপুর

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।

ফিরে যেতে যেতেও নতুন করে শীত পড়বে এ সপ্তাহে? মাঘের মাঝপথে হাওয়াবদলের পূর্বাভাস দিল আলিপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 12 February 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: মাঘের মাঝপথেই মুখ ফিরিয়েছে শীত। রাতের দিকে সামান্য ঠাণ্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার খামখেয়ালিপনায় রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় রাজ্যবাসীর। 

বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হল আগামী শুক্রবার থেকে রাজ্যে ফের পারদ পতন হবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে খবর। তবে রাজ্যের অনান্য প্রান্তে শীত কামব্যাক করলেও কলকাতায় সেই সম্ভাবনা একেবারেই কম।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। মূলত উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নামবে তাপমাত্রার পারদ। পাশাপাশি একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যদিকে বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর। দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাসও রয়েছে। তবে উত্তরবঙ্গের দু'টি জেলা ছাড়া রাজ্যের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলে খবর। 

হাওয়া অফিস জানিয়েছে, শীত গড়িমসি করলেও কুয়াশার হাত থেকে এখনই মুক্তি মিলছে না। বৃহস্পতিবারেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা কুয়াশার সম্ভাবনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।


```