Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতায় এক লাফে ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা! উত্তরের ৪ জেলায় বৃষ্টি, দোলে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর যা বলেছে, তার নির্যাস হল: 'এই তো শুরু। এবারে গরমের জন্য তৈরি হন'।

কলকাতায় এক লাফে ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা! উত্তরের ৪ জেলায় বৃষ্টি, দোলে কেমন থাকবে আবহাওয়া?

ফাইল ছবি।

শেষ আপডেট: 8 March 2025 11:40


দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। এক লাফে তা বেড়ে দাঁড়াল ২১ ডিগ্রি!

আলিপুর আবহাওয়া দফতর যা বলেছে, তার নির্যাস হল: 'এই তো শুরু। এবারে গরমের জন্য তৈরি হন'। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকেই একটু একটু করে চড়বে পারদ (Weather Update)। দোল এবং হোলি উৎসবের আগেই কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। 

শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। শনিবার তা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৮ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকবে। 
আজকের আবহাওয়া।

দক্ষিণে ইতিমধ্যে গরম পড়ে গেলেও উত্তরবঙ্গে অবশ্য ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং-সহ চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। 

আগামী ৯ মার্চ রবিবার শহরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এটি এখন রয়েছে অসমে। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া।

 গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন,গোয়া,কর্নাটক, কেরল ও মাহেতে। উইকেন্ডে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কঙ্কন ও গোয়াতে। রবিবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে  গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও।


```