
শেষ আপডেট: 2 March 2023 13:08
দ্য ওয়াল ব্যুরো: রামায়ণে সীতার অগ্নিপরীক্ষার কথা তো সকলেই জানেন। এবার বাস্তবে হল উল্টো। দাদার বউয়ের সাথে সম্পর্ক আছে কিনা, তার সত্যতা যাচাইয়ে অগ্নিপরীক্ষা (agniparikha) দিলেন এক যুবক। জ্বলন্ত লোহার রড তুলে নিলেন হাতে। তেলেঙ্গানার (Telengana) বানজারুপল্লির এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, বহুদিন ধরেই ওই দাদার সন্দেহ ছিল যে, তাঁর বউয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তাঁরই ভাই। সেভাবে হাতেনাতে প্রমাণ না পেলেও সন্দেহের বশে দিন দিন বাড়ছিল অশান্তি।
শেষমেশ এই বিষয়টি গ্রামের পঞ্চায়েতের কাছে নিয়ে যাওয়া হয়। তখনই পঞ্চায়েত প্রধান অগ্নিপরীক্ষা দেওয়ার কথা বলেন ওই ভাইকে। সেই অগ্নিপরীক্ষার ভিডিওয় দেখা গেছে, বৌদির সঙ্গে পরকীয়ায় অভিযুক্ত দেওর গরম কয়লা মধ্যে রাখা একটি গরম রডকে হাত দিয়ে তুলছেন। এটিই তাঁর অগ্নিপরীক্ষা।

সূত্রের খবর, গ্রামের পঞ্চায়েত প্রধান অবশ্য এই পরীক্ষায় সন্তুষ্ট হননি। তিনি জানিয়েছেন, অগ্নিপরীক্ষায় পাশ করতে পারেননি ওই ভাই। অর্থাৎ তাঁর তরফে নিশ্চয় কোনও দুর্বলতা রয়েছে বৌদির প্রতি। যদিও যাঁকে নিয়ে এত কিছু, অর্থাৎ সেই বৌদি, তিনি এইসব ঝামেলার মধ্যে না থেকে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
মরণের পরে! তীর বেগে ছুটছে মৃত তারা, শরীর ছিঁড়ে বেরোচ্ছে 'আত্মা', বিরল দৃশ্য দেখল নাসা