Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কান্না থামাতে নারকেলের টুকরো ধরিয়ে দিয়েছিল মা-বাবা, গলায় আটকে মৃত্যু ১ বছরের শিশুর

দ্য ওয়াল ব্যুরো: পুজোর জন্য থালায় রাখা ছিল নারকেলের কাটা টুকরো (coconut piece)। অনেকক্ষণ ধরেই কাঁদছিল এক বছরের শিশু। তাকে শান্ত করতে সেই টুকরো করা নারকেল খেলনা হিসেবে তার হাতে তুলে দেন শিশুটির বাবা-মা। কিছু না বুঝেই তা মুখে পুরে দেয় একরত্

কান্না থামাতে নারকেলের টুকরো ধরিয়ে দিয়েছিল মা-বাবা, গলায় আটকে মৃত্যু ১ বছরের শিশুর

শেষ আপডেট: 5 December 2022 10:05

দ্য ওয়াল ব্যুরো: পুজোর জন্য থালায় রাখা ছিল নারকেলের কাটা টুকরো (coconut piece)। অনেকক্ষণ ধরেই কাঁদছিল এক বছরের শিশু। তাকে শান্ত করতে সেই টুকরো করা নারকেল খেলনা হিসেবে তার হাতে তুলে দেন শিশুটির বাবা-মা। কিছু না বুঝেই তা মুখে পুরে দেয় একরত্তি। তার জেরেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হল শিশুটির (child death)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নেক্কন্ডা মণ্ডলে। সূত্রের খবর রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ একনাগাড়ে কাঁদছিল মণিকান্ত নামে শিশুটি। তাকে শান্ত করার জন্য পুজোর থালা থেকে কেটে রাখা একটি নারকেলের টুকরো নিয়ে খেলনা হিসেবে ছেলের হাতে তুলে দেন শিশুটির মা বাবা। ছোট্ট শিশু কিছু না বুঝেই মুখে পুরে দেয় সেই টুকরো।

সঙ্গে সঙ্গেই তার গলায় আটকে যায় সেটি। শ্বাসকষ্ট হতে শুরু করে একরত্তি মণিকান্তর। সময় নষ্ট না করেই ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন শিশুটির মা-বাবা কবিতা এবং বাদাওয়াত। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে পথেই মৃত্যু হয় শিশুটির।

শ-খানেক দেহ পোঁতা রয়েছে মাটির তলায়! অভিযোগ পেয়েই খোঁড়া হল বাড়ির উঠোন, তারপর…


```