দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির ঢাউস সদর দফতরের উঠোনে বুধবার সন্ধ্যায় উৎসব হয়েছে। তাঁর বিহার জয়কে নরেন্দ্র মোদী যে ভাবে ব্যাখ্যা করেছেন, তাতে বোধ হতে পারে কী বিপুল ব্যবধানে না জিতেছে বিজেপি-নীতীশ!
কিন্তু ভোট বাক্সটা খুলে দেখলে বোঝা যাবে, সবটাই হাইপ! মোদী-অমিত শাহ ঘরানার ওটাই কায়দা। ছোটকেও অতিশয় বড় করে দেখানো। বিহারে তেজস্বীদের থেকে মাত্র ১২ হাজার ৭৬৮ ভোটের ব্যবধানে জিতেছেন নরেন্দ্র মোদী-নীতীশ কুমাররা।
এনডিএ পেয়েছে ১ কোটি ৫৭ লক্ষ ১ হাজার ২২৬ টি ভোট। আর তেজস্বী যাদবের নেতৃত্বে কংগ্রেস ও বামেদের মহাজোট পেয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৮৮ হাজার ৪৫৮ টি ভোট।
https://twitter.com/yadavtejashwi/status/1324293041448841217
ভোট শতাংশের হিসাবে এই ব্যবধান মাত্র ০.০৩ শতাংশের। এনডিএ পেয়েছে ৩৭.২৬ শতাংশ ভোট, আর তেজস্বীরা পেয়েছেন ৩৭.২৩ শতাংশ ভোট। ভারতের ভোট ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন রোমহর্ষক লড়াই হয়েছে কোনও নির্বাচনে।
হিসাব মতো গড়ে প্রতিটা আসনে বিজেপি-নীতীশ মহাজোটের তুলনায় এগিয়ে রয়েছেন ৫৩ টি ভোটে।
বিজেপির থেকে ভোট শতাংশে অনেকটাই এগিয়ে তেজস্বী
বিহারে এবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয়েছে তেজস্বী যাদবের আরজেডি। তাঁরা জিতেছেন ৭৫ টি আসনে। তার পরেই রয়েছে বিজেপি। মোদীর দল জিতেছে ৭৪ টি আসনে। অথচ দুই দলের মধ্যে প্রাপ্ত ভোট শতাংশের ফারাক অনেকটাই। আরজেডি পেয়েছে ২৩.১ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ১৯.৫ শতাংশ ভোট। অর্থাৎ ৩.৬ শতাংশ ভোট কম পেয়েছে আরজেডির থেকে।
নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল এই ভোটে ৪৩ টি আসনে জিতেছে। তারা পেয়েছে ১৫.৪ শতাংশ ভোট। আর কংগ্রেস ৯.৫ শতাংশ ভোট নিয়ে ১৯ টি আসনে জিতেছে।
https://twitter.com/yadavtejashwi/status/1323890806348894209
https://twitter.com/yadavtejashwi/status/1323645808848203776