Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তেজস্বী যাদব, লালুজি কা বেটা...', শোনা গেল ভিডিওয়, নিন্দায় নীতীশের দল

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, গাড়ির জানলা দিয়ে হাত বার করে তিন মহিলাকে টাকা দিচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। সেই সঙ্গে শোনা যাচ্ছে, ‘ইনি হলেন তেজস্বী যাদব। লালুজি কা বেটা...।’ যিনি

'তেজস্বী যাদব, লালুজি কা বেটা...', শোনা গেল ভিডিওয়, নিন্দায় নীতীশের দল

শেষ আপডেট: 10 September 2021 09:23

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, গাড়ির জানলা দিয়ে হাত বার করে তিন মহিলাকে টাকা দিচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। সেই সঙ্গে শোনা যাচ্ছে, ‘ইনি হলেন তেজস্বী যাদব। লালুজি কা বেটা...।’ যিনি একথা বলছেন, তাঁকে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে না। এই ভিডিও দেখার পরে তেজস্বীর তীব্র সমালোচনা করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। টুইটারে রাষ্ট্রীয় জনতা দলের যুব শাখা তেজস্বীর ওই ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, এসইউভি-তে বসে প্রত্যেক মহিলার হাতে তেজস্বী দিচ্ছেন ৫০০ টাকা। মহিলারা হাত জোড় করে ধন্যবাদ দিচ্ছেন তেজস্বীকে। কেউ একজন অনবরত বলে যাচ্ছেন, ‘লালুজি কা বেটা, লালুজি কা বেটা...।’ জেডি ইউ বিধায়ক নীরজ কুমার ওই ভিডিও দেখে বলেন, তেজস্বী যাদব উদ্ধত। তিনি লালুপ্রসাদ যাদবেরও সমালোচনা করেন। পশুখাদ্য কেলেংকারি মামলায় গত এপ্রিল মাসে জামিন পেয়েছেন লালু। নীরজ কুমার বলেন, “কে এই উদ্ধত রাজকুমার? কেউ তাঁকে চেনে না। কেউ একজন বলছে, তিনি লালুজি কা বেটা।” পরে নীরজ কুমার বলেন, অতীতকে কখনও বর্তমানে ফিরিয়ে আনা যায় না। তেজস্বীর উচিত নিজের পরিচয় তৈরি করা। তাহলে আর এভাবে টাকা বিলোতে হবে না। তেজস্বী যাদবের টুইটার হ্যান্ডলে জানানো হয়েছে, প্রাক্তন বিধায়ক দেবদত্ত প্রসাদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গোপালগঞ্জের বৈকুণ্ঠপুরে গিয়েছিলেন তিনি। সেখানে ভাষণে তিনি বিজেপি-জেডি ইউ-এর ‘ডবল ইঞ্জিন’ সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ডবল ইঞ্জিন নয়, ট্রাবল ইঞ্জিন। বিহারে এখন ট্রাবল ইঞ্জিনের সরকার চলছে। পরে তেজস্বী বলেন, “রাজ্যের ছাত্র, যুব, কৃষক, গরিব মানুষ, ব্যবসায়ী, সকলেই এই সরকারের আমলে সমস্যায় পড়েছেন। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আমলাতান্ত্রিক মনোভাব ও দুর্নীতি এখন চরমে উঠেছে।” সম্প্রতি তেজস্বীর সঙ্গে দেখা করেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান। অনেকের ধারণা, বিহারের রাজনীতিতে নতুন জোট তৈরি হতে চলেছে। আগামী রবিবার চিরাগের বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের মৃত্যুর একবছর পূর্ণ হবে। সেই উপলক্ষে স্মরণসভায় চিরাগ আমন্ত্রণ জানিয়েছেন তেজস্বীকে। সংবাদ মাধ্যমের কাছে তাঁরা উল্লেখ করেন, লালু ও রামবিলাস বিশেষ বন্ধু ছিলেন। আনুষ্ঠানিকভাবে আরজেডি-র সঙ্গে এলজেপি-র জোট হবে কিনা তাঁরা জানাননি। তবে দু’জনেই নীতীশ কুমারের সরকারের কড়া সমালোচনা করেছেন।

```