
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 25 April 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড রোদ মাথায় নিয়ে রিলস বানাচ্ছিল সোনারপুরের কিশোরী। হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লীতে। এই রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয় একজন তাকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কিশোরীর বাবা ও মা দুজনেই রোজ সকালে কাজে চলে যান। বাড়িতে একাই থাকত ওই কিশোরী। বুধবারও সে বাড়িতে একাই ছিল। দুপুর ৩টা নাগাদ এক বান্ধবীর সঙ্গে রিলস বানাতে বাইরে বেরিয়েছিল সে। রোদের মধ্যে রিলস বানানোর সময়ে আচমকাই অজ্ঞান হয়ে মাটি পরে যায় ওই কিশোরী। তারপরে হাসপাতালে পৌঁছনর আগে তার মৃত্যু হয়।