Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চুমু খাওয়ার ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, ধৃত প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: চুমু খাওয়ার ছবি নেটমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকাকে একাধিক বার ধর্ষণ করার অভিযোগ উঠল তারই সমবয়সি প্রেমিকের বিরুদ্ধে (teen rapes minor girlfriend)। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তকে। ন্যাক্কারজনক

চুমু খাওয়ার ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, ধৃত প্রেমিক

শেষ আপডেট: 11 December 2022 07:17

দ্য ওয়াল ব্যুরো: চুমু খাওয়ার ছবি নেটমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকাকে একাধিক বার ধর্ষণ করার অভিযোগ উঠল তারই সমবয়সি প্রেমিকের বিরুদ্ধে (teen rapes minor girlfriend)। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তকে।

ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইতে (Mumbai)। সূত্রের খবর, অভিযুক্ত নাবালক এবং নির্যাতিতা নাবালিকা দীর্ঘদিন ধরেই একে অপরের পরিচিত। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। গত ১০ অক্টোবর বান্দ্রায় কার্টার রোডে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল দুজন। সেই অনুষ্ঠানেই নিজেদের মধ্যে চুম্বনের একটি মুহূর্ত মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখে অভিযুক্ত নাবালক।

এরপর থেকেই ছবিটি নেটমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্ত। গত ১০ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ভয় দেখিয়ে নাবালিকাকে সে একাধিকবার ধর্ষণ করে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে সব মেনে নিয়েও চুপ ছিল নির্যাতিতা। কিন্তু দিন কয়েক আগে কলেজে দুজনের দেখা হওয়ার পর প্রেমিকাকে তার সঙ্গে বাইরে যাওয়ার কথা বলে অভিযুক্ত। তা অস্বীকার করতেই নাবালিকাকে সকলের সামনে সে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। এরপর আর সহ্য করতে না পেরে বাড়ি ফিরে সমস্ত ঘটনা বাবা-মাকে জানায় নাবালিকা। তারপরেই তার পরিবারের তরফে পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে নালিশ জানানো হয়।

শুক্রবার নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নাবালকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পক্সো আইনে ধর্ষণ এবং অন্যান্য মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাকে ডংরি শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।

ঘূর্ণিঝড় ম্যান্ডোসের তাণ্ডব! অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি, খোঁজ মিলছে না ৭ মৎস্যজীবীর


```