Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভে টিম শুভেন্দু, গান বাঁধলেন বিজেপি বিধায়ক

বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভে টিম শুভেন্দু, গান বাঁধলেন বিজেপি বিধায়ক

শেষ আপডেট: 2 October 2023 15:17

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে যখন দিল্লিতে সরব বাংলার তৃণমূলের নেতারা ঠিক তখনই তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতি, বঞ্চনার অভিযোগে সোমবার বিধানসভার বাইরে ধর্নায় বসলেন বিজেপির বিধায়কেরা। সেখানে রাজ্যের দুর্নীতি নিয়ে একাধিক গানও গাইতে দেখা যায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে। ইতিমধ্যে যা ভাইরাল হয়েছে। একই দাবিতে মেয়ো রোডে ধর্নায় বসেছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। 

ফলে বাংলার বঞ্চনাকে ঘিরে অভিযোগ বনাম পাল্টা অভিযোগকে ঘিরে সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে সরগরম দিল্লির রাজঘাট থেকে কলকাতার রাজপথ। 

মহাত্মা গান্ধীর জন্মদিবসকে কেন্দ্র করে এদিন সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে বিধানসভার কাজকর্ম। সকালে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য সহ ধৃতদের গরাদ বন্দি কাটআউট পাশে রেখে এদিন বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা।

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

শুভেন্দুর অভিযোগ, শুধু নিয়োগ দুর্নীতি নয়, ১০০ দিনের প্রকল্পেও ১ কোটির বেশি ভুয়ো জব কার্ড তৈরি করে বাংলার মানুষের টাকা নিজেদের পার্টি ফান্ডে ভরেছে তৃণমূল। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুভেন্দু বলেন, “বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলের নেতারা দিল্লি গিয়েছেন। কিন্তু ওদের মুখে কেন্দ্রীয় বঞ্চনার কথা মানায় না। কারণ, তৃণমূলের সরকার উন্নয়নের নামে উন্নয়নের অর্থ লুঠ করেছে।”

একই সঙ্গে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু জানান, ইউপিএ জমানার তুলনায় মোদী জমানায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ কয়েকগুণ বেড়েছে। তারপরেও তৃণমূলের লাগামছাড়া দুর্নীতির ফলেই টাকা আটকে রয়েছে বলেও জানান বিরোধী দলনেতা।


```