Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এপ্রিলের বেতন পেয়েছেন হাইকোর্টের রায়ে চাকরি খোয়ানো শিক্ষকেরা

এপ্রিল মাসের বেতন পেয়েছেন হাইকোর্টের রায় চাকরি চলে যাওয়া ২৫ হাজার শিক্ষক।

এপ্রিলের বেতন পেয়েছেন হাইকোর্টের রায়ে চাকরি খোয়ানো শিক্ষকেরা

এপ্রিলের বেতন পেয়েছেন হাইকোর্টের রায়ে চাকরি খোয়ানো শিক্ষকেরা

শেষ আপডেট: 1 May 2024 11:26

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসের বেতন পেয়েছেন হাইকোর্টের রায় চাকরি চলে যাওয়া ২৫ হাজার শিক্ষক।  মঙ্গলবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের বেতনের টাকা জমা পড়েছে।

আদালতের রায়ে চাকরি খোয়ানো এক শিক্ষকের কথায়, এই দুর্যোগের মুহূর্তে এটা সাময়িক স্বস্তি। তবে  আসল প্রশ্ন চাকরি থাকবে কিনা।

প্রসঙ্গত এই বিষয়টি নির্ভর করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের উপর। প্রধান বিচারপতির বেঞ্চ সোমবার ফের এই মামলা শুনবে। 

গত সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ ২৫ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করে। কিন্তু চাকরি চলে যাওয়া সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেনি। 

চাকরি চলে যাওয়া শিক্ষকদের এপ্রিলের বেতন দেওয়ার ব্যাপারে শিক্ষা দফতরের বক্তব্য, ওই শিক্ষকেরা প্রায় পুরো মাস কাজ করেছেন। তাছাড়া বেতনের বিল অনেক আগেই তৈরি হয়ে যায়। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় রাজ্য সরকার এবং এসএসসি সংশ্লিষ্ট শিক্ষকদের এখনও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ জারি করেনি।

এসএসসির বক্তব্য, তারা নিশ্চিত, বেপথে চাকরি পাওয়া শিক্ষকের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না। সুপ্রিম কোর্টের কাছে এই ব্যাপারে বিশদ রিপোর্ট পেশ করা হবে সোমবার। 'যোগ্য অধিকার মঞ্চ' নামে একটি সংগঠন ওই মামলায় যুক্ত হয়েছে।


```