Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অশালীন অঙ্গভঙ্গি, যৌন চাহিদার কথা প্রকাশ! শিক্ষককে মারতে মারতে পুলিশে দিলেন অভিভাবকরা

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক-শিক্ষিকারা নাকি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার কারিগর। শিক্ষাদান মানে তো শুধু বইয়ের পড়াশোনা নয়, ন্যায়-নীতি এবং মূল্যবোধের পাঠও পড়ান তাঁরা। কিন্তু সবসময় তেমনটা হয় না। বহুক্ষেত্রেই দেখা যায়, পড়ুয়াদের সঙ্গে এমন আ

অশালীন অঙ্গভঙ্গি, যৌন চাহিদার কথা প্রকাশ! শিক্ষককে মারতে মারতে পুলিশে দিলেন অভিভাবকরা

শেষ আপডেট: 26 February 2023 11:16

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক-শিক্ষিকারা নাকি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার কারিগর। শিক্ষাদান মানে তো শুধু বইয়ের পড়াশোনা নয়, ন্যায়-নীতি এবং মূল্যবোধের পাঠও পড়ান তাঁরা। কিন্তু সবসময় তেমনটা হয় না। বহুক্ষেত্রেই দেখা যায়, পড়ুয়াদের সঙ্গে এমন আচরণ করেন, যাতে ছাত্র-ছাত্রীদের কাছে তাঁরা আতঙ্কের অন্য নাম হয়ে ওঠেন। সম্প্রতি তেমনটাই হয়েছে মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলে। ছাত্রীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করে নিজের যৌন চাহিদা ব্যক্ত করার অভিযোগে সেখানকার এক শিক্ষককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ (Obscene Acts with Schoolgirls)।

অভিযুক্ত শিক্ষক নর্মদাপুরমের ইশরপুর গ্রামের একটি সরকারি স্কুলে পড়াতেন। অভিযোগ, ক্লাস চলাকালীন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন ওই শিক্ষক। নানারকম কুৎসিত অঙ্গভঙ্গি করে নিজের যৌন চাহিদার কথা প্রকাশ করতেন।

তাঁর এই আচরণে বহু ছাত্রীই ভয় পেলেও প্রাথমিকভাবে তারা কাউকে কিছু জানায়নি। কিন্তু দীর্ঘদিন ধরে একই ঘটনা চলায় শেষমেশ অভিভাবকদের সব কথা খুলে বলে তারা। এরপরেই প্রশাসনের দ্বারস্থ হন ওই পড়ুয়াদের বাবা মায়েরা। জেলাশাসককেও জানানো হয় পুরো বিষয়টি। এরপরেই শনিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ (Teacher Arrested)।

স্কুল থেকে থানায় নিয়ে যাওয়ার সময় ওই শিক্ষকের উপর চড়াও হন ক্ষিপ্ত অভিভাবকরা। তাঁকে মেঝেতে ফেলে দিয়ে মারধর করেন সকলে। তাঁদের কবল থেকে উদ্ধার করে শেষমেশ ওই শিক্ষককে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পক্সো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই জেলাশাসকের নির্দেশে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

রোগীকে নিয়ে উড়ছিল প্লেন, মাঝ আকাশে ভেঙে পড়ল! মৃত্যু চিকিৎসক, নার্স সহ সমস্ত যাত্রীর


```