Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'১৪ হাজারের বকেয়া চাওয়ায় বিডিও বলছেন, কফির দাম ২০ টাকা কীভাবে হয়?' অভিযোগ চা দোকানির

বিডিও-র বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ব্লকে।

'১৪ হাজারের বকেয়া চাওয়ায় বিডিও বলছেন, কফির দাম ২০ টাকা কীভাবে হয়?' অভিযোগ চা দোকানির

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 July 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো: সরকারি অফিসে টেন্ডার পাশ করাতে গিয়ে নাজেহাল হওয়ার অভিযোগ শোনা যায় ঠিকাদারদের মুখে। এবার বিডিও-র বিরুদ্ধে সারা মাসের চা, টিফিন খাওয়ার বিল না মেটানোর অভিযোগ আনলেন এক চা-দোকানি।

অভিযোগ, "বিল মেটানোর পরিবর্তে বিডিও এখন জানতে চাইছেন, কফির দাম ২০ টাকা কীভাবে হয়?" যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিডিও। অন্যদিকে সুবিচার চাইতে পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট চা দোকানি। বিডিও-র বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ব্লকে।

মহিষাদলের ব্লক প্রশাসনের অদূরে চায়ের দোকান রয়েছে নন্দ মাইতির। তাঁর অভিযোগ, পঞ্চায়েত সমিতির অনুমোদিত ক্যান্টিনটি মাঝে কিছুদিন বন্ধ ছিল। তখন আমার চা দোকান থেকে চা, কফি, মশলা মুড়ি প্রভৃতি বিডিও অফিসে যেত। এজন্য বিডিও সাহেব নিজেই আমাকে বলেছিলেন। এখন সারা মাসের ১৩ হাজার ৬০০ টাকা চাইতে গেলে বিডিও বলছেন, কফির দাম কীভাবে ২০ টাকা হয়?"

নন্দ মাইতির আরও অভিযোগ, "বকেয়া মিল না মিটিয়ে এখন বিডিও বলছেন, দোকানের কাগজও চেখাতে। সেটা কী করে দেখাব। ওটা তো সেচ দফতরের জায়গায় আমার অনেকদিনের দোকান।"

যদিও বিডিও বরুনাশিস সরকারের দাবি, “বাকি বড়জোর ৪ হাজার টাকা হবে। সেটাকেই বাড়িয়ে প্রায় ১৪ হাজার করা হয়েছে।" একই সঙ্গে তিনি বলেন, সরকারি জায়গায় যাঁরা রয়েছেন তাদের যেহেতু তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, তাই দোকানের জায়গার কী কাগজ আছে তা আনতে বলা হয়েছে। দুটো বিষয়কে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।"

মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস বলেন, বিষয়টি শুনেছি। সমস্যার সমাধানে দু'পক্ষের সঙ্গে কথা বলব।


```