Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তেলুগু দেশম

দ্য ওয়াল ব্যুরো : অন্ধ্রপ্রদেশকে স্পেশ্যাল ক্যাটেগরির রাজ্য হিসাবে স্বীকৃতি দিতে আপত্তি। তাই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তেলুগু দেশম পার্টি। সংসদের আগামী বাদল অধিবেশনেই অনাস্থা আনবেন বি

কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তেলুগু দেশম

শেষ আপডেট: 13 July 2018 08:24

দ্য ওয়াল ব্যুরো : অন্ধ্রপ্রদেশকে স্পেশ্যাল ক্যাটেগরির রাজ্য হিসাবে স্বীকৃতি দিতে আপত্তি। তাই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তেলুগু দেশম পার্টি। সংসদের আগামী বাদল অধিবেশনেই অনাস্থা আনবেন বিজেপির একসময়কার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র দলের সাংসদরা। ২০১৪ সালে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠিত হওয়ার পর থেকেই অন্ধ্রপ্রদেশকে স্পেশ্যাল ক্যাটেগরির রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হয়ে ওঠে। স্পেশ্যাল ক্যাটেগরির রাজ্য হলে কেন্দ্রীয় সরকারকে অনেক বেশি অনুদান দিতে হয়। তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডুর অভিযোগ, বিজেপি একসময় প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে অন্ধ্রকে স্পেশ্যাল ক্যাটেগরির স্বীকৃতি দেবে। কিন্তু কথা রাখেনি।  সেজন্য গত মার্চেই এনডিএ ছেড়েছেন চন্দ্রবাবু। আগামী বছরে অন্ধ্রে বিধানসভা ভোট হবে। এর মধ্যে স্পেশ্যাল ক্যাটেগরি পেলে জনপ্রিয়তা বাড়বে চন্দ্রবাবুর। অভিযোগ, তাঁর প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস যথাসাধ্য চেষ্টা করছে যাতে অন্ধ্র ওই স্ট্যাটাস না পায়।

```