Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মিমি চক্রবর্তীর সঙ্গে অভব্যতা রাতের শহরে! প্রতিবাদী অভিনেত্রী, গ্রেফতার অভিযুক্ত ট্যাক্সিচালক

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবাদী ভূমিকায় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। গতকাল অর্থাৎ সোমবার রাতে বাড়ি ফেরার সময়ে এক ট্যাক্সিচালকের কটূক্তি ও অভব্য আচরণের শিকার হন বলে জানিয়েছেন মিমি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ করেন তিনি। তাঁরই অভিযোগের ভিত্ত

মিমি চক্রবর্তীর সঙ্গে অভব্যতা রাতের শহরে! প্রতিবাদী অভিনেত্রী, গ্রেফতার অভিযুক্ত ট্যাক্সিচালক

শেষ আপডেট: 15 September 2020 08:06

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবাদী ভূমিকায় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। গতকাল অর্থাৎ সোমবার রাতে বাড়ি ফেরার সময়ে এক ট্যাক্সিচালকের কটূক্তি ও অভব্য আচরণের শিকার হন বলে জানিয়েছেন মিমি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ করেন তিনি। তাঁরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ট্যাক্সিচালককে। আজ মঙ্গলবার আদালতে তোলা হবে তাঁকে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা দিয়ে ফেরার সময়ে মিমির সঙ্গে এই ঘটনা ঘটেছে। সরকারি গাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ একটি ট্যাক্সি ক্রমাগত হর্ন বাজিয়ে মিমির গাড়িকে ওভারটেক করে। তখনই গাড়ির কাচ নামান মিমি। এর পরে বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি ট্র্যাফিক সিগন্যালে তাঁর গাড়িটি দাঁড়ালে পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তাঁর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলে দাবি করেন মিমি। তখনই সটান গাড়ি থেকে নামেন তিনি, ট্যাক্সিচালককেও টেনে নামান। ঘটনাচক্রে গতকাল মিমির দেহরক্ষী তাঁর সঙ্গে ছিলেন না। মিমি ওই ট্যাক্সিচালককে নামিয়ে পুলিশে দেবেন বলে ধমক দেন, ততক্ষণে রাস্তায় লোক জমে গিয়েছে। তবে ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় চালক। এর পরেই গড়িয়াহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মিমি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। লিখিত অভিযোগও দায়ের করেন। রাতেই ট্যাক্সিটিকে আটক করে চালককে গ্রেফতার করে পুলিশ। মিমি জানিয়েছেন, তিনি সরকারি গাড়িতে ছিলেন, তবু এমন অভব্যতার শিকার হলেন। সাধারণ মানুষের নিরাপত্তা তো তাহলে আরওই তলানিতে! এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্যই তিনি কড়া হাতে প্রতিবাদ করেন এবং পুলিশের সঙ্গে যোগাযাগ করেন বলে জানান। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই দ্রুত গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে। তার নাম দেবা যাদব, বয়স ৩২ বছর। তাকে গ্রেফতার করা হয় বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকা থেকে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তির ধারায় গড়িয়াহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

```