Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিদেবপুরে সরকারি আধিকারিকের রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ মিলল নিজের বাড়ি থেকে

হরিদেবপুরে এক সরকারি আধিকারিকের ঝুলন্ত দেহ মিলল নিজের বাড়ি থেকে। রবিবার বিকেলে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় আবিস্কার করেন এক পড়শি। তিনিই খবর দেন পুলিশে। 

হরিদেবপুরে সরকারি আধিকারিকের রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ মিলল নিজের বাড়ি থেকে

শেষ আপডেট: 29 October 2023 22:56

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের রেশ কাটতে না কাটতেই শহরে ফের বড় অঘটন। হরিদেবপুরে এক সরকারি আধিকারিকের ঝুলন্ত দেহ মিলল নিজের বাড়ি থেকে। রবিবার বিকেলে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় আবিস্কার করেন এক পড়শি। তিনিই খবর দেন পুলিশে। 

জানা গেছে ওই সরকারি আধিকারিকের নাম অবশ কুমার পাল। তিনি আয়কর বিভাগের ডেপুটি কমিশনার পদে ছিলেন। জানা গেছে শনিবার পর্যন্ত পুজোর ছুটি কাটাতে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। রবিবার সকালেই নিজের বাড়িতে ফেরেন তিনি। মৃত ট্যাক্স কমিশনারের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে মেয়ে রয়েছে। সকলকে নিয়ে হরিদেবপুরের বাড়িতেই থাকতেন তিনি।

এদিন বিকেলের দিকে তাঁর সঙ্গে দেখা করতে যান এক প্রতিবেশী। তবে অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া মেলেনি তাঁর। সেই সময়ে বাড়িতে ছিলেন না অবশের স্ত্রী। পুলিশ সূত্রে খবর নবপল্লীতে সেই সময়ে অন্য এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন তিনি। খবর পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। সাড়া না পেয়ে ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন সেই পড়শি। পুলিশ এসে ঘরে ঢুকে উদ্ধার করে ওই ব্যক্তির দেহ। 

দেখা যায় ঘরের সিলিং থেকে গামছায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। তড়িঘড়ি তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আপাতত ময়না তদন্তের জন্য ওই হাসপাতালেই রাখা হয়েছে মৃত সরকারি আধিকারিকের দেহ। 


```