Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাটুই ধরিয়ে দিল 'ওয়ান্টেড' খুনিকে, স্থায়ী কালিতে গায়ে আঁকা স্টাইল স্টেটমেন্টই কাল হল

দ্য ওয়াল ব্যুরো: ট্যাটু করাতে ভালবাসেন অনেকেই। সুচ আর কালির কারুকাজে ত্বকের ওপর ফুটে ওঠে স্থায়ী আল্পনা, সেটাই নাকি স্টাইল স্টেটমেন্ট। কিন্তু ট্যাটুর বিশেষত্ব হল, তা একবার করানো যত সহজ, মুছে ফেলা ততটাও সহজ নয়। লেজারের মাধ্যমে ট্যাটু মুছে ফে

ট্যাটুই ধরিয়ে দিল 'ওয়ান্টেড' খুনিকে, স্থায়ী কালিতে গায়ে আঁকা স্টাইল স্টেটমেন্টই কাল হল

শেষ আপডেট: 30 August 2023 08:29

দ্য ওয়াল ব্যুরো: ট্যাটু করাতে ভালবাসেন অনেকেই। সুচ আর কালির কারুকাজে ত্বকের ওপর ফুটে ওঠে স্থায়ী আল্পনা, সেটাই নাকি স্টাইল স্টেটমেন্ট। কিন্তু ট্যাটুর বিশেষত্ব হল, তা একবার করানো যত সহজ, মুছে ফেলা ততটাও সহজ নয়। লেজারের মাধ্যমে ট্যাটু মুছে ফেলা যেমন যন্ত্রণাদায়ক, তেমনই খরচসাপেক্ষ। অনেক ক্ষেত্রেই এই ট্যাটুই হয়ে ওঠে মানুষকে চিহ্নিতকরণের সহজ উপায়। সম্প্রতি সেই ট্যাটুর কারণেই গত ৭ বছর ধরে ফেরার থাকা দাগি আসামিকে খুঁজে পেয়েছে পুলিশ (Tattoo Helped Cops Arrest Murder Accused)।

২০১৬ সালে মহারাষ্ট্রের পালঘর (Palghar) জেলার এক ২১ বছর বয়সি যুবককে খুন করার ঘটনায় নাম জড়িয়েছিল শিব ভাইয়া নামে এক যুবকের। ২৮ বছরের ওই যুবকের বাড়ি আদতে উত্তরপ্রদেশের চিত্রকূটে। জানা গেছে, ২০১৬ সালের মার্চ মাসে পালঘরে সুভাষচন্দ্র ওরফে ভালু রামসাগর গুপ্তা নামে এক যুবকের সঙ্গে কোনও কারণে ঝামেলা হয়েছিল শিব ও তার দলবলের। তাতেই রাগের মাথায় সুভাষচন্দ্রকে শ্বাসরোধ করে খুন করে তারা। এরপর মৃতের মোটরসাইকেল এবং গয়না চুরি করে দেহটি একটি বস্তায় ভরে ফেলে দিয়ে আসে অভিযুক্তরা।

সেই ঘটনায় পুলিশ তল্লাশি চালিয়ে ওই দলের ৩ জনকে গ্রেফতার করে। কিন্তু মূল অভিযুক্তকে কিছুতেই পাকড়াও করা যাচ্ছিল না। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে, অভিযুক্তের হাতে একটি ট্যাটু রয়েছে, যাতে তার নাম লেখা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি 'তারা' আঁকা রয়েছে। তদন্তকারীরা খোঁজ পান, অভিযুক্ত বর্তমানে চিত্রকূটে লুকিয়ে রয়েছে। তার একটি ঝাপসা ছবিও এসে পৌঁছায় পুলিশের হাতে। (Tattoo Helped Cops Arrest Murder Accused)

এরপরেই উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে (Cops Arrest Murder Accused 7 Years Later)। তদন্তকারীরা জানিয়েছেন, হাত থেকে নাম লেখা ট্যাটুর অনেকটাই মুছে ফেলেছিল শিব। তবে তারাগুলি তখনও ছিল। তা দেখেই তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

আজ যাদবপুরে আসতে পারে ইসরোর প্রতিনিধি দল, প্রযুক্তিগত ব্যবস্থা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা


```