Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান! দলের ওপরই ক্ষুব্ধ তথাগত, 'শিম্পাঞ্জি' বললেন এক নেতাকে

তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে অস্বস্তিতে খোদ বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়েছিল তাঁদের তরফে।

ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান! দলের ওপরই ক্ষুব্ধ তথাগত, 'শিম্পাঞ্জি' বললেন এক নেতাকে

শেষ আপডেট: 18 February 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে অস্বস্তিতে খোদ বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়েছিল তাঁদের তরফে। তৃণমূলের দাবি, সেই ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান করা হয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি নিজের দলের ওপরই ভীষণ ক্ষুব্ধ। একই সঙ্গে নাম না করে বঙ্গ বিজেপির এক নেতাকে 'শিম্পাঞ্জি' বলে কটাক্ষ করেছেন তথাগত। 

এক্স হ্যান্ডেলে বিজেপির তরফে যে পোস্ট করা হয়েছে তাতে দেখা গেছে, সবুজ পাড় সাদা শাড়ি পরে পা ছড়িয়ে বসে রয়েছেন এক মহিলা। তৃণমূলের দাবি, ওই মহিলার বসার ভঙ্গিমা সারদা দেবীর মতো। তাঁকে অপমান করেছে গেরুয়া শিবির। একই সঙ্গে ছবিতে লেখা রয়েছে, ''আমি মদনেরও মা। আমি হাকিমেরও মা।'' শাসক শিবিরের অভিযোগ, দলের দুই নেতার নাম করে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করেছে বিজেপি। এই পোস্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তথাগত রায়। 

সোশ্যাল মিডিয়ায় বিজেপির পোস্ট শেয়ার করে তাঁর আক্রমণ, ''মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি! ২০২১ সালে বিজেপির মধ্যে এক শিম্পাঞ্জির নেতৃত্বে পালে পালে মুলো ও সিপিএম গুপ্তচর, এমনকি প্রকাশ্য চর, ঢুকে দলের সর্বনাশ করেছিল। তাদের গোটাকতক এখনো বিজেপিতে থেকে গেছে মনে হয়!'' বর্ষীয়ান নেতার ভবিষ্যদ্বাণী, গ্যাংগ্রিন কাটার মতো এদের কেটে না বার করলে পুরো দলটারই পচে মৃত্যু হবে। যদিও কাকে তিনি 'শিম্পাঞ্জি' বলতে চেয়েছেন, সেটা স্পষ্ট করেননি তথাগত। 

তৃণমূল নেতা ঋজু দত্ত এই প্রসঙ্গে বিজেপি নেতার পোস্ট হাতিয়ার করেছেন। তাঁর বক্তব্য, ''তথাগত রায় সারদা দেবীর অপমানের বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন। অন্তত তাঁর মধ্যে সেই সচেতনতা আছে। না হলে বিজেপির সব নেতা বাংলা তথা বাংলার মনীষীদের শুধু অপমানই করে এসেছে, এখনও সেটাই করছে। বাংলার মানুষ অবশ্যই এর জবাব নির্বাচনে দেবে।'' 


```