Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে,' সিঙ্গুরে দাঁড়িয়ে ফের মমতাকে নিশানা শুভেন্দুর

সিঙ্গুরের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে তোলেন টাটাদের কারখানার কথা। বিরোধী দলনেতার কথায় স্পষ্ট, সিঙ্গুরের মানুষজন আক্ষরিক অর্থে সব হারিয়েছেন।

'টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে,' সিঙ্গুরে দাঁড়িয়ে ফের মমতাকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 13 August 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: ন্যায্য় মূল্যে আলুর দাম না পাওয়ার অভিযোগে সিঙ্গুরে কৃষকদের নিয়ে বিক্ষোভে শুভেন্দু অধিকারী। কৃষকদের পাশে দাঁড়িয়ে এদিন তিনি শাসক দলকে তুলোধনা করেন। সিঙ্গুরের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে তোলেন টাটাদের কারখানার কথা। বিরোধী দলনেতার কথায় স্পষ্ট, সিঙ্গুরের মানুষজন আক্ষরিক অর্থে সব হারিয়েছেন। বলেন, 'কারখানা হয়নি, ফসল হয়নি, মাছ চাষও হয়নি। এদিকে টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। শুধু কারখানা নয়, নষ্ট হয়েছে জমি।'

সিঙ্গুরে কৃষকদের পাশে দাঁড়িয়ে এদিন আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর দাবি, সিঙ্গুর-সহ রাজ্যের কৃষকরা যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না তার জন্য দায়ি এখানকার সরকার। বলেন, 'ভারতে মোদী সরকার ১৫ কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষান সম্মান নিধি দেয়। এই রাজ্যে ৫০ লক্ষ পরিবার পাচ্ছেন, কেন ৮৩ লক্ষ পরিবার পাবে না। দেবে না আসলে। ৩৩ লক্ষকে দেবে না তাই তালিকাই পাঠাচ্ছে না, রেকর্ড দিতে চাইছে না। অধিকাংশ হিন্দু পরিবার তাই এই যোজনা থেকে বঞ্চিত তাঁরা এই রাজ্যে।'

ভাগ চাষিদের রেকর্ডও সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। কেন্দ্রীয় সরকারের সুনাম করে তোলেন সারে ভর্তুকির কথাও। সকলের জ্ঞাতার্থে জানান, মোদী সরকার ৩৭ হাজার কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছেন। সে সব এরাজ্যে পাওয়া মুশকিল।

শুভেন্দু বলেন, 'কালীপুজো গেলেই আলুর সিজন শুরু হবে চাষে। ১২০০ টাকা সার ২৫০০ টাকা হবে। তখন বেচারও (বেচারাম মান্না) দেখা নেই, মমতারও টিকি নেই। এদের দুটো টার্গেট, মুসলিমদের ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের ঢোকাও আরও এবং ভাতা দিয়ে দাও ভোটের আগে।'

আলুর দাম প্রসঙ্গে তাঁর জাবি, 'পূর্ব বর্ধমান, মেদিনীপুর, হাওড়ার অংশ সাবসিটি মূল্যে ১৫টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আপনারা আন্দোলন তীব্র করুন। না মানলে কৃষকরা সার্কুলার নিয়ে আদালতে যান। ১৫ টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে, এই দাবিতে আন্দোলন তীব্র করতে হবে।'


```