Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জার্মান সংস্থার সঙ্গে চুক্তি টাটা স্টিলের

দ্য ওয়াল ব্যুরো : ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত সংস্থা থাইসেনক্রুপের সঙ্গে জোট বাঁধল টাটা স্টিল। শনিবারই চুক্তি সই হল দুই সংস্থার মধ্যে। এই জয়েন্ট ভেঞ্চার নিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে তাদের  মধ্যে আলোচনা চলছিল। এতদিনে সব কিছু চূড়ান্ত হল। এ

জার্মান সংস্থার সঙ্গে চুক্তি টাটা স্টিলের

শেষ আপডেট: 30 June 2018 12:09

দ্য ওয়াল ব্যুরো : ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত সংস্থা থাইসেনক্রুপের সঙ্গে জোট বাঁধল টাটা স্টিল। শনিবারই চুক্তি সই হল দুই সংস্থার মধ্যে। এই জয়েন্ট ভেঞ্চার নিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে তাদের  মধ্যে আলোচনা চলছিল। এতদিনে সব কিছু চূড়ান্ত হল। এর আগে মিত্তল ২০০৬ সালে ইউরোপে আরসেলর সংস্থা কিনে নেন। তা ছিল ওই মহাদেশের ইস্পাত শিল্পে সবচেয়ে বড় ডিল। তার এতদিন বাদে টাটা ও থাইসেনক্রুপের চুক্তিকেও ইউরোপের ইস্পাত শিল্পে আর একটি বড় ঘটনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। থাইসেনক্রুপ জার্মান সংস্থা হলেও তার হেড অফিস নেদারল্যান্ডসে। সংস্থার সিইও হেনরিখ হেইসিঙ্গার বলেছেন, টাটার সঙ্গে যৌথ উদ্যোগে আমরা বাড়তি ৫০০ কোটি ইউরো মূল্যের বাড়তি পণ্য উৎপাদন করতে পারব। পৃথকভাবে আমরা অত উৎপাদন করতে পারতাম না। দুই সংস্থার জয়েন্ট ভেঞ্চারের নাম হবে থাইসেনক্রুপ-টাটা স্টিল। তাতে ৪৮ হাজার কর্মী কাজ করবেন।

```