Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাটা সন্সে শাপুরজি পালোনজির শেয়ার কিনে নেওয়ার জন্য তৈরি হচ্ছে আপৎকালীন ফান্ড

দ্য ওয়াল ব্যুরো : বহুদিনের অংশীদার শাপুরজি পালোনজি সংস্থার সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত করার পথে এগোচ্ছে টাটা সন্স। ওই সংস্থায় শাপুরজি পালোনজির শেয়ার আছে ১৮.৪ শতাংশ। সেই শেয়ার কিনে নেওয়ার জন্য আপৎকালীন ফান্ড তৈরি করছে টাটা সন্স। টাটা গ্রুপের শীর্

টাটা সন্সে শাপুরজি পালোনজির শেয়ার কিনে নেওয়ার জন্য তৈরি হচ্ছে আপৎকালীন ফান্ড

শেষ আপডেট: 30 September 2020 06:30

দ্য ওয়াল ব্যুরো : বহুদিনের অংশীদার শাপুরজি পালোনজি সংস্থার সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত করার পথে এগোচ্ছে টাটা সন্স। ওই সংস্থায় শাপুরজি পালোনজির শেয়ার আছে ১৮.৪ শতাংশ। সেই শেয়ার কিনে নেওয়ার জন্য আপৎকালীন ফান্ড তৈরি করছে টাটা সন্স। টাটা গ্রুপের শীর্ষস্থানীয় অফিসাররা জানিয়েছেন, টাস্ক ফোর্সে রয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, সৌরভ আগরওয়াল, অঙ্কুর বর্মা, নোয়েল টাটা এবং ভাস্কর ভাট। টাটা গ্রুপের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, আপৎকালীন ফান্ড তৈরির জন্য পুরোদমে কাজ করছে সংস্থার ফিনান্স টিম। অন্যান্য অফিসারেরও পরামর্শ নেওয়া হচ্ছে। টাটা সন্সে শাপুরজি পালোনজির শেয়ারের মূল্য ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। টাটা ও মিস্ত্রী পরিবারের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছিল চার বছর আগে। ২০১৬ সালের ডিসেম্বর মাস নাগাদ। কারণ অক্টোবর মাসে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সাইরাস মিস্ত্রীকে। শাপুরজি পালোনজি গোষ্ঠীর বক্তব্য, মিস্ত্রীকে বোর্ড চেয়ারম্যান পদ থেকে সরানোর পর থেকে টাটা সন্স যেন নিজেরাই নিজেদের ব্যবসা নষ্ট করতে বসেছে। আগেই বোঝা গিয়েছিল যে টাটা স্টিলের বিলেতের কারখানার জন্য ক্ষতি হচ্ছে। ওই এক কারখানার জন্য গত তিন বছরে অতিরিক্ত ১১ হাজার কোটি টাকা অপারেশনাল লস হয়েছে। বিমান পরিষেবার ব্যবসার জন্যও ক্ষতি কম হয়নি। শাপুরজির বিবৃতিতে বলা হয়েছে, “এই সব কাজকর্মের জন্য গত তিন বছরে টাটা গোষ্ঠীভুক্ত কোম্পানিগুলির ঋণের বহর দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। একমাত্র টাটা কনসালটেন্সি সার্ভিসেস ছাড়া গত ত্রৈমাসিকে গ্রুপ কোম্পানিগুলির ১৪ হাজার কোটি ক্ষতি হয়েছে। এটা উদ্বেগের বিষয়। দুর্ভাগ্যবশত এ জন্য ছোট শেয়ার হোল্ডারদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে।” টাটা সন্সে মিস্ত্রী পরিবারের যে শেয়ার রয়েছে তার মূল্যে তারা বাজার থেকে টাকা তুলতে চাইছিল। তাতে আপত্তি জানিয়ে আদালতে গিয়েছিল টাটা সন্স। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২৮ অক্টোবর অর্থাৎ পরবর্তী শুনানির দিন পর্যন্ত এ ধরনের কোনও পদক্ষেপ করতে পারবে না শাপুরজি পালোনজি। এদিন শাপুরজির তরফে বলা হয়েছে, মহামারী পরিস্থিতিতে ৬০ হাজার কর্মী ও ১ লক্ষ পরিযায়ী শ্রমিকের স্বার্থেই টাকা তোলার চেষ্টা করা হয়েছিল। টাটা সন্স তার সামনে যে ভাবে বাধা তৈরি করেছে তাতে প্রতিহিংসামূলক আচরণেরই পরিচয় পাওয়া যাচ্ছে।

```