Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

এক অ্যাপেই মিলবে সব পণ্য ও পরিষেবা, অনলাইন ব্যবসায় অ্যামাজন, রিলায়েন্সের সঙ্গে প্রতিযোগিতায় নামছে টাটা

দ্য ওয়াল ব্যুরো : টাটা গ্রুপের মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ১১ হাজার কোটি ডলার। অর্থাৎ ৮ লক্ষ ২৪ হাজার কোটি টাকার বেশি। নুন থেকে হিরে, নানা রকমের পণ্যের ব্যবসা করে টাটার বিভিন্ন সংস্থা। একইসঙ্গে নানা পরিষেবাও দিয়ে থাকে ওই গ্রুপ। এবার তারা নামছ

এক অ্যাপেই মিলবে সব পণ্য ও পরিষেবা, অনলাইন ব্যবসায় অ্যামাজন, রিলায়েন্সের সঙ্গে প্রতিযোগিতায় নামছে টাটা

শেষ আপডেট: 26 August 2020 13:18

দ্য ওয়াল ব্যুরো : টাটা গ্রুপের মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ১১ হাজার কোটি ডলার। অর্থাৎ ৮ লক্ষ ২৪ হাজার কোটি টাকার বেশি। নুন থেকে হিরে, নানা রকমের পণ্যের ব্যবসা করে টাটার বিভিন্ন সংস্থা। একইসঙ্গে নানা পরিষেবাও দিয়ে থাকে ওই গ্রুপ। এবার তারা নামছে অনলাইন ব্যবসায়। একটি সূত্রে খবর, টাটা এমন একটি অ্যাপ বানাচ্ছে যার মাধ্যমে তার সবরকম পণ্য ও পরিষেবা বিক্রি হবে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে আসবে ওই অ্যাপ। সিসকো সিস্টেম ইনকর্পোরেটেড নামে এক সমীক্ষক সংস্থার মতে, ২০২৩ সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হবে ৯০ কোটি। তাঁদের হাতে থাকবে স্মার্টফোন। তাঁরা অনলাইনে নানা পণ্য কেনাকাটা করবেন। টাটা গ্রুপ স্থির করেছে, ২০২৩ সালের মধ্যেই অনলাইন ব্যবসায় পুরোদমে নামবে তারা। ইতিমধ্যে ভারতে অনলাইন ব্যবসায় জোরালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে অ্যামাজন ও ফ্লিপকার্টের মধ্যে। অদূর ভবিষ্যতে অনলাইন ব্যবসায় বিরাট অঙ্কের পুঁজি বিনিয়োগ করতে চলেছে শিল্পপতি মুকেশ অম্বানীর রিলায়েন্স। সেজন্য তারা বিভিন্ন বিনিয়োগকারীর থেকে সংগ্রহ করেছে ২ হাজার কোটি ডলার। বিনিয়োগকারীদের মধ্যে আছে ফেসবুক ও গুগলের মতো সংস্থা। অন্যদিকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ভারতের বাজারে ৬৫০ কোটি ডলার বিনিয়োগ করতে তৈরি। একটি সূত্রে খবর, অনলাইন ব্যবসার জন্য টাটার অ্যাপ বানানোর দায়িত্বে আছেন টাটা ডিজিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রতীক পাল। প্রায় তিন দশক ধরে টাটা কনসালটেন্সি সার্ভিসে চাকরি করছেন প্রতীকবাবু। টাটা গ্রুপের এক প্রতিনিধি বলেন, অতীতে ওয়ালমার্ট, টেসকো, আলডি ইনকর্পোরেটেড, টার্গেট কর্পোরেশন, বেস্ট বাই কর্পোরেশন এবং স্পেনসার গ্রুপের ডিজিটাল ব্যবসায় সহায়তা করেছেন প্রতীক পাল। টাটার অন ইন ওয়ান অ্যাপে কোনও ক্রেতা গাড়ি, এয়ার কন্ডিশনার, স্মার্ট ওয়াচ কিংবা চা কিনতে পারবেন। বুক করতে পারবেন বিলাসবহুল হোটেলের কামরা।

```