Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Tata EV-CURVV: পেট্রলের দামে আগুন, টাটা বাজারে আনছে আরও ৩টি ইলেকট্রিক গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম পৌঁছে গিয়েছে ১১৫ টাকায়। জ্বালানির দামে যখন এ ভাবে ছ্যাঁকা লাগছে, তখন আরও ৩টি ইলেকট্রিক ভেহিকেল আনছে টাটা মোটরস (Tata EV-CURVV)। তার মধ্যে একটি ইলেকট্রিক কনসেপ্ট এসইউভি (SUV) তথা স্পো

Tata EV-CURVV: পেট্রলের দামে আগুন, টাটা বাজারে আনছে আরও ৩টি ইলেকট্রিক গাড়ি

শেষ আপডেট: 6 April 2022 09:29

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম পৌঁছে গিয়েছে ১১৫ টাকায়। জ্বালানির দামে যখন এ ভাবে ছ্যাঁকা লাগছে, তখন আরও ৩টি ইলেকট্রিক ভেহিকেল আনছে টাটা মোটরস (Tata EV-CURVV)। তার মধ্যে একটি ইলেকট্রিক কনসেপ্ট এসইউভি (SUV) তথা স্পোর্টস ইউটিলিটি কার এদিনই লঞ্চ করেছে টাটা। তার নাম কার্ভ (CURVV)।

ইলেকট্রিক ভেহিকেলে ইতিমধ্যে দেশের বাজারে বড় অংশ দখল করে নিয়েছে টাটা। টাটা নেক্সন ইভি-র (Tata Nexon EV) চাহিদা লাফিয়ে বাড়ছে। যার দাম মোটামুটি ভাবে সাড়ে চোদ্দো থেকে সতেরো লাখ টাকা। কিন্তু এরই মধ্যে কার্ভ লঞ্চ করে দু-কদম এগিয়ে থাকতে চাইল টাটা মোটরস।

টাটার এই কনসেপ্ট এসইউভি দৃশ্যতই খাসা। তবে প্রথমেই আসা যাক মাইলেজের কথায়। টাটা মোটরসের দাবি, কার্ভ একবার পুরো চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে। শুধু তাই নয়, কার্ভ থেকে অন্য ইলেকট্রিক ভেহিকেলকেও দরকারে চার্জ দেওয়া যাবে।

টাটা মোটরসের ইলকট্রিক মোবিলিটির প্রেসিডেন্ট শৈলেশ চন্দ্র বুধবার জানিয়েছেন, আসলে এসএইভি-তে ক্যুপে ডিজাইন এখন ট্রেন্ডিং। সে কথা মাথায় রেখেই কার্ভ তৈরি করা হয়েছে। গাড়িতে থাকছে স্প্লিট হেড ল্যাম্প, এলইডি-ডিআরএল এবং গাড়ির পিছন জুড়ে আড়াআড়ি ভাবে টেইল এলইডি ল্যাম্প।

নতুন এই ইলেকট্রিক ভেহিকেলের ইনটেরিয়ারেও নজর দিচ্ছে টাটা। গাড়িতে থাকছে প্যানোরামিক সানরুফ, সেই সঙ্গে দুটো ইনফোটেইনমেন্ট স্ক্রিন। তা ছাড়া স্টিয়ারিং হুইলের ডিজাইনেও বদল আনা হয়েছে। স্টিয়ারিং হুইলের ঠিক মধ্যিখানে থাকছে টাটা মোটরসের লোগো। যাতে আলো জ্বলবে।

টাটা মোটরস জানিয়েছে, প্রথমে ইভি মডেল আনলেও পরে কার্ভের আইসিই ইঞ্জিনও (পেট্রল-ডিজেল) আসবে বাজারে। তা ছাড়া এপ্রিলের মধ্যে আরও দুটি ইলেকট্রিক ভেহিকেলের কনসেপ্ট বাজারে আনতে পারে টাটা।

জোমাটো-সুইগি কাজ করছে না, দেশজুড়ে বিভ্রাটের মুখে ফুড ডেলিভারি অ্যাপ


```