Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এয়ার ইন্ডিয়া টাটার হাতে, কিন্তু আর্ট কালেকশন থাকছে সরকারের নিয়ন্ত্রণেই

দ্য ওয়াল ব্যুরো: টাটা (TATA) গ্রুপের হাতে আবার গিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিকানা। তবে এত বছর পর মালিকানা ফিরে পেলেও টাটা এয়ার ইন্ডিয়ার সবটা পাচ্ছে না। জেআরডি টাটার গড়া এয়ার ইন্ডিয়ার যাবতীয় আর্ট কালেকশন থেকে যাবে সরকারের কাছেই। সমস্ত মূল্যবান ছব

এয়ার ইন্ডিয়া টাটার হাতে, কিন্তু আর্ট কালেকশন থাকছে সরকারের নিয়ন্ত্রণেই

শেষ আপডেট: 13 October 2021 04:51

দ্য ওয়াল ব্যুরো: টাটা (TATA) গ্রুপের হাতে আবার গিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিকানা। তবে এত বছর পর মালিকানা ফিরে পেলেও টাটা এয়ার ইন্ডিয়ার সবটা পাচ্ছে না। জেআরডি টাটার গড়া এয়ার ইন্ডিয়ার যাবতীয় আর্ট কালেকশন থেকে যাবে সরকারের কাছেই। সমস্ত মূল্যবান ছবি, ভারত সরকারের অধীনেই থাকছে। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার শুধুমাত্র এয়ার লাইন্সের মালিকানা তুলে দেওয়া হয়েছে টাটা গোষ্ঠীর হাতে। আর কিছু চুক্তিতে উল্লিখিত হয়নি। সুতরাং এয়ার ইন্ডিয়ার যাবতীয় সম্পত্তি যেমন জমি, বাড়ি ও অন্যান্য জিনিস সরকারের কাছেই থাকছে। এমনকি আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়ার দিন দিল্লিতে সেই আর্ট কালেকশনের প্রদর্শনীও করা হবে, জানা যাচ্ছে সংস্কৃতি মন্ত্রক সূত্রে। কৈলাসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারির সম্ভাবনা! হাইকোর্টে তিন গেরুয়া নেতা এয়ার ইন্ডিয়া কিনতে চেয়েছিল মোট চারটি সংস্থা। তাদের মধ্যে টাটার দেওয়া দরই ছিল সবচেয়ে বেশি। টাটা ১৮ হাজার কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়া কিনেছে। একসময় টাটা সন্সই এয়ার ইন্ডিয়ার মালিক ছিল। ৫০ বছর আগে কেন্দ্রীয় সরকার সংস্থাটি অধিগ্রহণ করে। টাটা ফের এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে। এয়ার ইন্ডিয়া কেনার জন্য টালাস প্রাইভেট লিমিটেড নামে এক স্পেশাল পারপাস ভেহিকল তৈরি করেছিল টাটা সন্স। এয়ার ইন্ডিয়ার "মহারাজা আর্ট কালেশন"-এ ৪ হাজারের বেশি কাজ রয়েছে। যতীন দাস, অঞ্জলি এলা মেনন, এম এফ হুসেন এবং ভি এস গাইতোন্দের মতো শিল্পীদের আঁকা রয়েছে তাতে। গত কয়েক বছরে এই সমস্ত আঁকা ছবির অযত্ন হয়েছে বিস্তর। কোনও ছবি চুরি হয়ে গেছে তো কোনও ছবি আবার গেছে নষ্ট হয়ে। এর জন্য সময়ে সময়ে কোপ পড়েছে সরকারি আধিকারিকদের উপরেও। টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়া ফেরায় অনেকেই মনে করছিলেন, এবার আর্ট কালেকশনের যত্ন হবে। তবে এখনও তা থাকছে সরকারের মালিকানাতেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```