Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তারিককে নিয়ে তরজা

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি নেতা তারিক রহমানকে কি শেষপর্যন্ত বাংলাদেশে ফেরানো যাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারিককে ফেরাবই। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, শেখ হাসিনা চাইলেই তিনি ফিরবেন না। বাংলাদেশের মানুষ যদি চান তারিক বীরের মতো স্বদে

তারিককে নিয়ে তরজা

শেষ আপডেট: 6 May 2018 10:29

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি নেতা তারিক রহমানকে কি শেষপর্যন্ত বাংলাদেশে ফেরানো যাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারিককে ফেরাবই। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, শেখ হাসিনা চাইলেই তিনি ফিরবেন না। বাংলাদেশের মানুষ যদি চান তারিক বীরের মতো স্বদেশে ফিরুক, তবেই তিনি ফিরবেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারিক রহমান ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। অনেকের ধারণা, তৎকালীন সরকার তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তখন থেকে তিনি বিদেশেই আছেন। এর মধ্যে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দু 'টি দুর্নীতির মামলা হয়েছে। একটি মামলায় ১০ বছর, আর একটি মামলায় সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। গত ২৩ এপ্রিল বিদেশমন্ত্রী শাহরিয়ার আলম মন্তব্য করেন, তারিক লন্ডনে তাঁর বাংলাদেশি পাসপোর্ট স্যারেন্ডার করেছেন। অর্থাৎ তিনি আর বাংলাদেশী নাগরিক নন। তার প্রতিবাদে বিএনপি নেতা খন্দকার মোশারফ বলেন, তারিক মোটেই বাংলাদেশী নাগরিকত্ব ত্যাগ করেননি। তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। সেজন্য তাঁকে পাসপোর্ট জমা দিতে হয়েছে। এই চাপান-উতোরের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতেই পারছেন না, তারিককে আদৌ ফেরানো যাবে কিনা।

```